আরও ৬ মাস ‘অত্যাবশ্যকীয় সেবা’র আওতায় বিমান

Bank Bima Shilpa    ০১:৪৬ পিএম, ২০১৯-০৯-১৮    1084


আরও ৬ মাস ‘অত্যাবশ্যকীয় সেবা’র আওতায় বিমান

রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি ‘অত্যাবশ্যকীয় সেবা’র (অ্যাসেনশিয়াল সার্ভিস) আওতায় থাকছে আরও ৬ মাস। এ জন্য সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে।

২০১৭ সালের ১৪ মার্চ ট্রেড ইউনিয়নগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে বিমানে শৃঙ্খলা ফেরাতে ১৯৫৮ সালের অ্যাসেনশিয়াল সার্ভিসেস অর্ডিন্যান্সের ক্ষমতাবলে বিমান কর্মীদের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবার আওতায় আনা হয়। এরপর কয়েক দফা ৬ মাস করে সময় বাড়ানো হয়। সর্বশেষ ৬ মাস মেয়াদ শেষ হয়েছে গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর)। শ্রম মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আখতার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অত্যাবশ্যকীয় সেবা ঘোষণার প্রযোজ্যতার মেয়াদ ১৪ সেপ্টেম্বর থেকে আরও ৬ মাসের জন্য বৃদ্ধি করা হলো।

এতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অধীনস্থ সব শ্রেণির চাকরির ক্ষেত্রে অ্যাসেনশিয়াল সার্ভিসেস অর্ডিন্যান্সের প্রযোজ্যতার মেয়াদ ১৩ সেপ্টেম্বর শেষ। কিন্তু বিমানের সব শ্রেণির চাকরির ক্ষেত্রে এ অধ্যাদেশের প্রযোজ্যতার প্রয়োজনীয়তা এখনও রয়েছে।

অ্যাসেনশিয়াল সার্ভিসেস অর্ডিন্যান্সের আওতায় আসার কারণে কোনো কর্মকর্তা-কর্মচারী ঊর্ধ্বতনদের কোনো নির্দেশ অমান্য করতে পারবেন না। কর্মবিরতি বা ধর্মঘট ডাকতে পারবেন না, বিনা নোটিশে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবে না। এসব কাজ করলে শাস্তির মুখে পড়তে হবে। এ অর্ডিন্যান্সের অধীনে কেউ অপরাধে করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত অনেক সিবিএ নেতার বিরুদ্ধে আদম ও মুদ্রা পাচার, চোরাচালানসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা বদলি করতে গিয়ে বিভিন্ন সময়ে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিবিএ নেতাদের হাতে হেনস্তা হয়েছেন, পড়েছেন আন্দোলনের মুখে। ওই প্রেক্ষাপটে ২০১৭ সালে সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি ‘অত্যাবশ্যকীয় সেবার’ (অ্যাসেনশিয়াল সার্ভিস) আওতায় আনা হয়।

বেসামরিক বিমান চালাচল ও পর্যটন মন্ত্রণালয় থেকে বিমানকে অ্যাসেনশিয়াল সার্ভিসেস অর্ডিন্যান্সের আওতার মেয়াদ বাড়ানোর চিঠি পাঠানোর পরিপ্রেক্ষিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।


রিটেলেড নিউজ

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

Bank Bima Shilpa

সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী  ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ  সভা ... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত