প্রেমিকের মৃত্যুর খবরে গলায় ফাঁস দিলো প্রেমিকা

Bank Bima Shilpa    ০১:৪২ পিএম, ২০১৯-০৯-১৮    1125


প্রেমিকের মৃত্যুর খবরে গলায় ফাঁস দিলো প্রেমিকা

 

সাতক্ষীরায় প্রেমিকের মৃত্যুর খবর শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক প্রেমিকা। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিণখোলা গ্রামে এ ঘটনা ঘটে।প্রেমিক মিলন ঢালী (১৭) সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের রুদ্রপুর গ্রামের নির্মল ঢালীর ছেলে এবং স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আর প্রেমিকা বৈশাখী সরকার (১৫) তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিণখোলা গ্রামের নিমাই সরকারের মেয়ে।


নিহত মিলন ঢালীর চাচাতো ভাই সুকুমার ঢালী বলেন, মিলন কলেজে লেখাপড়ার পাশাপাশি বাগেরহাটের ফরিকহাট এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি লাগানোর কাজ করতো। আমাদের জানানো হয় মঙ্গলবার সন্ধ্যায় ইঞ্জিনভ্যান থেকে পড়ে আহত হয়ে মিলন মারা গেছে। পরবর্তীতে শোনা যায় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। মিলনের মুখটা থেতলে গেছে চেনার উপায় নেই। দুর্ঘটনায় মারা গেলে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন থাকবে সেটিও নেই। তার মৃত্যু রহস্যজনক।

এদিকে মিলন ঢালীর মৃত্যুর খবর শুনে মঙ্গলবার মধ্যরাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিণখোলা গ্রামে মিলনের প্রেমিকা বৈশাখী সরকার গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে।

ওই গ্রামের বাসিন্দা সুজায়েত আলী সানা জানান, বৈশাখী সরকার দশম শ্রেণিতে লেখাপড়া করে। মিলন ও বৈশাখীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সন্ধ্যায় মিলন মারা গেছে শুনে রাতে ঘরের মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বৈশাখী সরকার।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, হরিণখোলাতে কোনো মেয়ে আত্মহত্যা করেছে বলে জানা নেই। এমন ঘটনা কেউ জানায়নি।

অন্যদিক সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি কেউ জানায়নি। খোঁজ নিচ্ছি।


রিটেলেড নিউজ

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্... বিস্তারিত

কংশনগরে তিন দিনব্যাপী বইমেলা শুরু

কংশনগরে তিন দিনব্যাপী বইমেলা শুরু

Bank Bima Shilpa

আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বইমেলা। গতকাল সোমবার প... বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠি নাগরিক সমাজের অনুদান

প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠি নাগরিক সমাজের অনুদান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : কলসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠী নাগরিক সমাজ, ঢা... বিস্তারিত

আফালকাঠী জে,এ মাধ্যমিক এবং স:প্রা: বিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আফালকাঠী জে,এ মাধ্যমিক এবং স:প্রা: বিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৮ নং নলুয়া ইউনিয়নের আফালকাঠী জয়নাল আবেদিন মা... বিস্তারিত

কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত কলসকাঠী ইউনিয়নের ঢাকায় বসবাসরত নাগরিকদ... বিস্তারিত

মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পূর্ণমিলনী ও অলোচনা সভা। গত ১৩ মে ২০... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত