বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
ঢাকা: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মাশিয়াল স্পেস ফাইন্যান্স নামে একটি ঋণসেবা চালু করেছে বেসরকারি খাতের মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এমটিবির স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে সেবাটি আনার ঘোষণা দেওয়া হয়। এমটিবির এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড রকিবুল হাসান চৌধুরী বলেন, চাহিদার উপর নির্ভর করে গ্রাহকরা ৫০ লাখ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। পরিশোধের জন্য সময় পাবেন সর্বোচ্চ ১২ বছর। গ্রাহক চাইলে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ এমটিবিতে স্থানান্তর করতে পারবেন।
তিনি আরও বলেন, এসএমই গ্রাহকরা ব্যবসা সম্প্রসারণ, বাণিজ্যিক স্থান ক্রয়, বাণিজ্যিক স্থান নির্মাণ, বাণিজ্যিক স্থানের সংস্করণ ও পুনর্গঠন ঋণসেবা নিতে পারবেন। অনুষ্ঠানে এমটিবির পরিচালক ও সাবেক চেয়ারম্যান এম এ রউফ জেপি বলেন, এ ধরনের একটি ঋণসেবা চালু করার জন্য এমটিবিকে অভিনন্দন। বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভিরুল হক প্রবাল বলেন, নতুন এই ঋণসেবাটি চালু করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। এতে আবাসন খাতের ব্যবসায়ীরা উপকৃত হবেন।
রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী বলেন, আবাসন ব্যবসায়ীদের জন্য অনেক উপকার হবে যদি সুদের হার কম হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত