বছর শেষের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রাইম ইসলামী লাইফের সভা

Admin    ০৭:৪৭ পিএম, ২০২৬-১১-২৮    54


বছর শেষের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রাইম ইসলামী লাইফের সভা

নিজস্ব প্রতিবেদক:

১০০ কোটি টাকার ব্যবসায়িক অর্জন পেরিয়ে বছর শেষের লক্ষ্যমাত্রা পূরণে নতুন উদ্দীপনা নিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমাবেশ। বছরের শেষ পর্যায়ে ব্যবসায়িক লক্ষ্য অর্জন, উন্নয়ন কর্মকাণ্ডে গতি সঞ্চার এবং কর্মকর্তাদের উজ্জীবিত করতে বর্ষ সমাপনী ব্যবসা উন্নয়ন সভা আয়োজন করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। শনিবার ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির প্রায় ৩০০ জন শীর্ষ পর্যায়ের উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আখতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর এ টি এম হামিদুল হক চৌধুরী এবং চিফ কনসালট্যান্ট রহিম উদ্দাউল্লাহ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শামসুল আলম।

সারাদেশ থেকে জিএম থেকে এএমডি পদবীর কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় বছরের অর্জন, চলমান ব্যবসায়িক অগ্রগতি এবং সামনের দিনগুলোর কর্মপরিকল্পনা নিয়ে উৎসাহ ও প্রত্যাশার পরিবেশ তৈরি হয়। ২০২৬ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণে মাঠপর্যায়ে আরও সক্রিয়তা, সমন্বিত উদ্যোগ এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ব্যবসায়িক অর্জনের ধারাবাহিকতায় ১০০ কোটি টাকার সীমা অতিক্রম করার পর এখন বছর শেষের চূড়ান্ত লক্ষ্য অর্জনকে সামনে রেখে কাজ করছেন উন্নয়ন কর্মকর্তারা। এ লক্ষ্যকে আরও গতিশীল করতে নভেম্বর মাসের বিশেষ ক্যাশ ইনসেন্টিভ, প্রথম বর্ষের ব্যবসায়িক অর্জনের ভিত্তিতে চীন ও কুয়াকাটা ভ্রমণের সুযোগ এবং নবায়ন প্রিমিয়াম অর্জনের স্বীকৃতিতে কক্সবাজার বার্ষিক সম্মেলনের মতো প্রণোদনা কর্মসূচি ঘোষণা ও প্রচার করা হচ্ছে।

সভায় নেতৃত্বের দিকনির্দেশনা, কর্মকর্তাদের পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক ঐক্য এবং গ্রাহকদের আস্থাকে ব্যবসায়িক সাফল্যের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরা হয়। বছরের শেষ মাসে নির্ধারিত লক্ষ্য অর্জনে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রাইম ইসলামী লাইফের উন্নয়ন কার্যক্রমে বছরের শেষ পর্যায়ের এই সমাবেশ নতুন কর্মোদ্দীপনা সৃষ্টি করবে এবং ডিসেম্বরের মধ্যে কাঙ্ক্ষিত ব্যবসায়িক সাফল্য অর্জনের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।


রিটেলেড নিউজ

আবারো দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ ‘সাফা অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

আবারো দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ ‘সাফা অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

Admin

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার হিসাববিজ্ঞান ও কর্পোরেট সুশাসনের ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূরà§... বিস্তারিত

পপুলার লাইফের যশোর অঞ্চলে ২ কোটি ৬১ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফের যশোর অঞ্চলে ২ কোটি ৬১ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

Admin

ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে গ্রà¦... বিস্তারিত

খুলনা অঞ্চলে পপুলার লাইফের ২ কোটি ৪৬ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

খুলনা অঞ্চলে পপুলার লাইফের ২ কোটি ৪৬ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Admin

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

আর্থিক সক্ষমতায় নতুন মাইলফলক: দীর্ঘমেয়াদে ‘এএ+’ রেটিং অর্জন করল আস্থা লাইফ

আর্থিক সক্ষমতায় নতুন মাইলফলক: দীর্ঘমেয়াদে ‘এএ+’ রেটিং অর্জন করল আস্থা লাইফ

Admin

নিজস্ব প্রতিবেদক: আর্থিক ভিত্তি ও দায় পরিশোধের শক্তিশালী সক্ষমতার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের কà... বিস্তারিত

সঞ্চয়ের পাশাপাশি মিলবে নিয়মিত অর্থ, গার্ডিয়ান লাইফের ‘নির্ভর’ পলিসিতে দীর্ঘমেয়াদি সুবিধা

সঞ্চয়ের পাশাপাশি মিলবে নিয়মিত অর্থ, গার্ডিয়ান লাইফের ‘নির্ভর’ পলিসিতে দীর্ঘমেয়াদি সুবিধা

Admin

নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যতের আর্থিক চাহিদা পূরণে সঞ্চয়কে কাজে লাগিয়ে নিয়মিত অর্থপ্রাপ্তির সুযোà¦... বিস্তারিত

সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের নতুন পলিসি ইস্যু স্থগিত করল আইডিআরএ

সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের নতুন পলিসি ইস্যু স্থগিত করল আইডিআরএ

Admin

নিজস্ব প্রতিবেদক: অনিষ্পন্ন দাবি নিষ্পত্তিতে ধীরগতি ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করাà¦... বিস্তারিত

সর্বশেষ

আবারো দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ ‘সাফা অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

আবারো দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ ‘সাফা অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

Admin

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার হিসাববিজ্ঞান ও কর্পোরেট সুশাসনের ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূরà§... বিস্তারিত

আন্তর্জাতিক মানদণ্ডে ঝুঁকি ব্যবস্থাপনা: নিজস্ব ইসিএল সফটওয়্যার চালু করল আইএফআইসি ব্যাংক

আন্তর্জাতিক মানদণ্ডে ঝুঁকি ব্যবস্থাপনা: নিজস্ব ইসিএল সফটওয়্যার চালু করল আইএফআইসি ব্যাংক

Admin

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড ‘আইএফআরএস-৯’ (IFRS 9) কার্যকর করতে নিজস্ব ... বিস্তারিত

লেনদেন বাড়লেও ডিএসইর বাজার মূলধন কমল ৩ হাজার কোটি টাকা

লেনদেন বাড়লেও ডিএসইর বাজার মূলধন কমল ৩ হাজার কোটি টাকা

Admin

নিজস্ব প্রতিবেদক: সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহেà¦... বিস্তারিত

মুক্তবাজার অর্থনীতি ও স্বচ্ছতা নিশ্চিতে রিয়েল-টাইম প্রযুক্তির বিকল্প নেই: অর্থমন্ত্রী

মুক্তবাজার অর্থনীতি ও স্বচ্ছতা নিশ্চিতে রিয়েল-টাইম প্রযুক্তির বিকল্প নেই: অর্থমন্ত্রী

Admin

ছবি- সংগৃহীত নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক ও বাণিজ্যিক খাতে পূর্ণ স্বচ্ছতা আনা এবং একটি কার্যকর... বিস্তারিত