আন্তর্জাতিক মানদণ্ডে ঝুঁকি ব্যবস্থাপনা: নিজস্ব ইসিএল সফটওয়্যার চালু করল আইএফআইসি ব্যাংক

Admin    ০৬:২৫ পিএম, ২০২৬-১১-২৮    69


আন্তর্জাতিক মানদণ্ডে ঝুঁকি ব্যবস্থাপনা: নিজস্ব ইসিএল সফটওয়্যার চালু করল আইএফআইসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড ‘আইএফআরএস-৯’ (IFRS 9) কার্যকর করতে নিজস্ব উদ্যোগে ‘এক্সপেক্টেড ক্রেডিট লস’ (ইসিএল) ফ্রেমওয়ার্ক ও বিশেষায়িত সফটওয়্যার তৈরি করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকের নিজস্ব মানবসম্পদ ও প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয়ে নির্মিত এই আধুনিক প্রযুক্তিটি গত বুধবার (২৫ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বিশেষ কর্মশালার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও আন্তর্জাতিক হিসাববিজ্ঞান মানদণ্ড অনুসরণ করে তৈরি এই সফটওয়্যারটির কারিগরি উন্নয়নে সহযোগিতা করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ফিনসাইট সফটওয়্যার অ্যান্ড টেকনোলজিস’। কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফা এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ইমরান আহমেদ দেশের ব্যাংকিং খাতে আইএফআরএস-৯ বাস্তবায়নের প্রয়োজনীয়তা এবং সামগ্রিক অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ কুমার মণ্ডল নতুন এই ফ্রেমওয়ার্কের কারিগরি দিক, নীতিমালা এবং সম্ভাব্য ঋণঝুঁকি নিরূপণের আধুনিক পদ্ধতিগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ইসিএল মডেলে ঋণগ্রহীতাদের অতীত লেনদেনের ইতিহাস, বর্তমান বাজার পরিস্থিতি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পূর্বাভাস বিশ্লেষণ করে সম্ভাব্য ঋণক্ষতির আগাম ধারণা পাওয়া সম্ভব। এর ফলে ব্যাংকের আর্থিক প্রতিবেদনে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা আরও তথ্যনির্ভর ও সময়োপযোগী হবে।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। কর্মশালার শেষে এই ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরিতে বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 


রিটেলেড নিউজ

শাহজাদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শরীয়াহ্ ব্যাংকিং পৌঁছে দিতে আল-আরাফাহ্ ব্যাংকের মতবিনিময় সভা

শাহজাদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শরীয়াহ্ ব্যাংকিং পৌঁছে দিতে আল-আরাফাহ্ ব্যাংকের মতবিনিময় সভা

Admin

নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক মানুষের হাতের নাগালে শরীয়াহ্ ভিত্তিক আধুনিক আর্থিক সেবা পৌঁছে দেওà... বিস্তারিত

রাকাব পরিচালনা পর্ষদের ৬১০তম সভা অনুষ্ঠিত: ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও স্বাক্ষর

রাকাব পরিচালনা পর্ষদের ৬১০তম সভা অনুষ্ঠিত: ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও স্বাক্ষর

Admin

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ২৬ নভেম্বর ২০২৬: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদে... বিস্তারিত

রপ্তানি খাতের প্রসারে বাংলাদেশ ব্যাংকের তহবিলে যুক্ত হলো সোনালী ব্যাংক

রপ্তানি খাতের প্রসারে বাংলাদেশ ব্যাংকের তহবিলে যুক্ত হলো সোনালী ব্যাংক

Admin

নিজস্ব প্রতিবেদক: দেশের রপ্তানি বাণিজ্যকে কেবল নির্দিষ্ট কিছু পণ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৈচà¦... বিস্তারিত

অগ্রণী ব্যাংক পিএলসির নতুন এমডি হিসেবে নূর মোহাম্মদের দায়িত্ব গ্রহণ

অগ্রণী ব্যাংক পিএলসির নতুন এমডি হিসেবে নূর মোহাম্মদের দায়িত্ব গ্রহণ

Admin

নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আজ সোমবার (২৩ নভেম্বর) আà... বিস্তারিত

ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, হার ৩৩.৮০ শতাংশ

ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, হার ৩৩.৮০ শতাংশ

Admin

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ও শ্রেণিকৃত ঋণের চাপ আরও ঘনীভূত হয়েছে। গত সেপ্টেমà§... বিস্তারিত

সামাজিক মাধ্যমে অপপ্রচার সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সামাজিক মাধ্যমে অপপ্রচার সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

Admin

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের à¦... বিস্তারিত

সর্বশেষ

আবারো দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ ‘সাফা অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

আবারো দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ ‘সাফা অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

Admin

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার হিসাববিজ্ঞান ও কর্পোরেট সুশাসনের ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূরà§... বিস্তারিত

বছর শেষের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রাইম ইসলামী লাইফের সভা

বছর শেষের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রাইম ইসলামী লাইফের সভা

Admin

নিজস্ব প্রতিবেদক: ১০০ কোটি টাকার ব্যবসায়িক অর্জন পেরিয়ে বছর শেষের লক্ষ্যমাত্রা পূরণে নতুন উদ্দী... বিস্তারিত

লেনদেন বাড়লেও ডিএসইর বাজার মূলধন কমল ৩ হাজার কোটি টাকা

লেনদেন বাড়লেও ডিএসইর বাজার মূলধন কমল ৩ হাজার কোটি টাকা

Admin

নিজস্ব প্রতিবেদক: সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহেà¦... বিস্তারিত

মুক্তবাজার অর্থনীতি ও স্বচ্ছতা নিশ্চিতে রিয়েল-টাইম প্রযুক্তির বিকল্প নেই: অর্থমন্ত্রী

মুক্তবাজার অর্থনীতি ও স্বচ্ছতা নিশ্চিতে রিয়েল-টাইম প্রযুক্তির বিকল্প নেই: অর্থমন্ত্রী

Admin

ছবি- সংগৃহীত নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক ও বাণিজ্যিক খাতে পূর্ণ স্বচ্ছতা আনা এবং একটি কার্যকর... বিস্তারিত