মুক্তবাজার অর্থনীতি ও স্বচ্ছতা নিশ্চিতে রিয়েল-টাইম প্রযুক্তির বিকল্প নেই: অর্থমন্ত্রী

Admin    ০২:৫৮ পিএম, ২০২৬-১১-২৮    38


মুক্তবাজার অর্থনীতি ও স্বচ্ছতা নিশ্চিতে রিয়েল-টাইম প্রযুক্তির বিকল্প নেই: অর্থমন্ত্রী

ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
দেশের আর্থিক ও বাণিজ্যিক খাতে পূর্ণ স্বচ্ছতা আনা এবং একটি কার্যকর মুক্তবাজার অর্থনীতি গড়ে তুলতে হলে সব প্রতিষ্ঠানের মধ্যে 'রিয়েল-টাইম' ও 'ইন্টারঅপারেবল' (আন্তঃকার্যকারিতা) প্রযুক্তি ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ঋণপত্র (লোকাল এলসি) সংক্রান্ত লেনদেনের তথ্য দ্রুত আদান-প্রদানের লক্ষ্যে নির্মিত অনলাইন প্ল্যাটফর্ম 'বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট' উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্যে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশে একটি আধুনিক ও বাজারভিত্তিক অর্থনৈতিক কাঠামো নির্মাণের দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের গতির সঙ্গে তাল মেলাতে হলে আর্থিক লেনদেন তাৎক্ষণিক বা রিয়েল-টাইমে সম্পন্ন হওয়া জরুরি। অতীতে বিভিন্ন মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর ডিজিটাল সিস্টেম বিচ্ছিন্নভাবে পরিচালিত হওয়ায় কাজে সমন্বয়হীনতা ছিল। এই জটিলতা কাটাতে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পুঁজিবাজার এবং বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময়ের সেতুবন্ধন তৈরি করা হচ্ছে।

নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল তুলে ধরে তিনি বলেন, এর ফলে লেনদেনে নিবিড় নজরদারি বাড়বে, ব্যবসায়িক খরচ ও সময় সাশ্রয় হবে এবং দেশীয় পণ্যের মূল্য সংযোজন (ভ্যালু অ্যাডিশন) ত্বরান্বিত হবে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রমেও একই ধরনের স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আর্থিক খাতের অনিয়ম রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বীমা খাতে কাভার নোট, প্রিমিয়াম আদায় এবং ব্যাক-টু-ব্যাক এলসির অপব্যবহারের কারণে অতীতে গ্রাহক হয়রানি ও রাজস্ব ক্ষতি হয়েছে। তা রোধে কেন্দ্রীয় ব্যাংক ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সিস্টেমকে একীভূত করা হচ্ছে। একইভাবে পুঁজিবাজারে যেকোনো ধরনের কারসাজি বা যোগসাজশ বন্ধ করতে বিএসইসি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোকে একটি অভিন্ন ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে।

রাজস্ব আহরণ বৃদ্ধির ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ আয় বাড়ানো ছাড়া উন্নয়ন, বাণিজ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন। অটোমেশন ও সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্যোগের প্রশংসা করে তিনি জানান, দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থে ও জনকল্যাণে সরকার যেকোনো কঠিন সংস্কারমূলক সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এ ক্ষেত্রে তিনি কাস্টমস, এনবিআরসহ ব্যবসায়ী ও অংশীজনদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


রিটেলেড নিউজ

২২ ক্যারেট সোনার দাম ফের দুই লাখ ছাড়াল, ভরিতে বাড়ল ২ হাজার ৬২৪ টাকা

২২ ক্যারেট সোনার দাম ফের দুই লাখ ছাড়াল, ভরিতে বাড়ল ২ হাজার ৬২৪ টাকা

Admin

 নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আরেক দফা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে সোনার দাম। এবার প্রতি ভরিত... বিস্তারিত

আমদানির চিত্রে বড় রদবদল: যুক্তরাষ্ট্র থেকে বাড়ল ৩২ শতাংশের বেশি, ভারতে কমল ১১.৬ শতাংশ

আমদানির চিত্রে বড় রদবদল: যুক্তরাষ্ট্র থেকে বাড়ল ৩২ শতাংশের বেশি, ভারতে কমল ১১.৬ শতাংশ

Admin

নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক আমদানি প্রবৃদ্ধি প্রায় স্থবির থাকলেও প্রধান বাণিজ্য অংশীদারদà§... বিস্তারিত

নগদ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ সীমা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

নগদ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ সীমা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

Admin

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং নগদ বৈদেশিক মুদ্রার বাজারে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ... বিস্তারিত

জনতা ব্যাংকের শীর্ষ নেতৃত্বে মাহবুব আলম, তিন বছরের মেয়াদ শুরু

জনতা ব্যাংকের শীর্ষ নেতৃত্বে মাহবুব আলম, তিন বছরের মেয়াদ শুরু

Admin

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালক (এমà... বিস্তারিত

গ্রাহকদের জন্য ব্যাংকিং ও বীমাসেবা এক ছাতার নিচে আনতে চুক্তিবদ্ধ হলো কমিউনিটি ব্যাংক ও জেনিথ ইসলামী লাইফ

গ্রাহকদের জন্য ব্যাংকিং ও বীমাসেবা এক ছাতার নিচে আনতে চুক্তিবদ্ধ হলো কমিউনিটি ব্যাংক ও জেনিথ ইসলামী লাইফ

Admin

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের আর্থিক সুরক্ষার পরিধি বিস্তৃত করা এবং আধুনিক ব্যাংকিং ও বীমাসেবাকে à¦... বিস্তারিত

এনবিআরের ভ্যাট রিটার্ন দাখিলের সার্ভার সচল হয়েছে

এনবিআরের ভ্যাট রিটার্ন দাখিলের সার্ভার সচল হয়েছে

Admin

নিজস্ব প্রতিবেদক: সার্ভার জটিলতায় ভোগান্তির পর সচল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল্য সংযà... বিস্তারিত

সর্বশেষ

আবারো দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ ‘সাফা অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

আবারো দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ ‘সাফা অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

Admin

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার হিসাববিজ্ঞান ও কর্পোরেট সুশাসনের ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূরà§... বিস্তারিত

বছর শেষের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রাইম ইসলামী লাইফের সভা

বছর শেষের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রাইম ইসলামী লাইফের সভা

Admin

নিজস্ব প্রতিবেদক: ১০০ কোটি টাকার ব্যবসায়িক অর্জন পেরিয়ে বছর শেষের লক্ষ্যমাত্রা পূরণে নতুন উদ্দী... বিস্তারিত

আন্তর্জাতিক মানদণ্ডে ঝুঁকি ব্যবস্থাপনা: নিজস্ব ইসিএল সফটওয়্যার চালু করল আইএফআইসি ব্যাংক

আন্তর্জাতিক মানদণ্ডে ঝুঁকি ব্যবস্থাপনা: নিজস্ব ইসিএল সফটওয়্যার চালু করল আইএফআইসি ব্যাংক

Admin

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড ‘আইএফআরএস-৯’ (IFRS 9) কার্যকর করতে নিজস্ব ... বিস্তারিত

লেনদেন বাড়লেও ডিএসইর বাজার মূলধন কমল ৩ হাজার কোটি টাকা

লেনদেন বাড়লেও ডিএসইর বাজার মূলধন কমল ৩ হাজার কোটি টাকা

Admin

নিজস্ব প্রতিবেদক: সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহেà¦... বিস্তারিত