শাহজাদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শরীয়াহ্ ব্যাংকিং পৌঁছে দিতে আল-আরাফাহ্ ব্যাংকের মতবিনিময় সভা

Admin    ০১:৩৯ পিএম, ২০২৬-১১-২৮    63


শাহজাদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শরীয়াহ্ ব্যাংকিং পৌঁছে দিতে আল-আরাফাহ্ ব্যাংকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

প্রান্তিক মানুষের হাতের নাগালে শরীয়াহ্ ভিত্তিক আধুনিক আর্থিক সেবা পৌঁছে দেওয়া এবং গ্রাহক সেবার মান আরও উন্নত করার লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) শাহজাদপুরের পিপিডি ট্রাস্টের সেমিনার কক্ষে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাহজাদপুর শাখার অধীনে পরিচালিত ১৪টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী, আউটলেট পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ মাইনুল ইসলাম। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাহজাদপুর শাখা ব্যবস্থাপক মোঃ মেসবাহুল মনির।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা গ্রামীণ অর্থনীতিতে এজেন্ট ব্যাংকিংয়ের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে ব্যাংকিং সুবিধার আওতায় আনতে এ উদ্যোগ অত্যন্ত কার্যকর। কার্যক্রমকে আরও বেগবান করতে তিনি নতুন গ্রাহক তৈরির পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স বা প্রবাসী আয় আহরণ, মুদারাবা সঞ্চয় প্রকল্পে জনগণকে উদ্বুদ্ধ করা এবং গ্রাহকদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেন। এছাড়া প্রতিটি আউটলেটকে গ্রাহকদের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে দ্রুততম সময়ে সেবা নিশ্চিতকরণ, নির্ভুলভাবে কেওয়াইসি (KYC) সম্পন্ন করা এবং গ্রাহকের তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মাইনুল ইসলাম আউটলেট পরিচালনার মানোন্নয়নে গুরুত্বারোপ করেন। তিনি নির্ধারিত সময়ে আউটলেট খোলা রাখা, পর্যাপ্ত নগদ তারল্য ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা এবং ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবাগুলো সম্পর্কে গ্রাহকদের নিয়মিত অবহিত করার পরামর্শ দেন।

সভার দ্বিতীয় পর্বে ১৪টি এজেন্ট আউটলেটের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং চলতি বছরের বাকি সময়ে ব্যবসা সম্প্রসারণের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। উন্মুক্ত আলোচনায় আউটলেট মালিক ও কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা, নতুন সম্ভাবনা এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। কাজে গতিশীলতা আনতে এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রতি মাসে 'শ্রেষ্ঠ আউটলেট' নির্বাচন করে পুরস্কৃত করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে উঠান বৈঠক ও মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, দেশব্যাপী শাখা, উপশাখা ও বিস্তৃত এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে শহর ও গ্রামের সকল স্তরের মানুষের কাছে শরীয়াহ্সম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।


রিটেলেড নিউজ

আন্তর্জাতিক মানদণ্ডে ঝুঁকি ব্যবস্থাপনা: নিজস্ব ইসিএল সফটওয়্যার চালু করল আইএফআইসি ব্যাংক

আন্তর্জাতিক মানদণ্ডে ঝুঁকি ব্যবস্থাপনা: নিজস্ব ইসিএল সফটওয়্যার চালু করল আইএফআইসি ব্যাংক

Admin

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড ‘আইএফআরএস-৯’ (IFRS 9) কার্যকর করতে নিজস্ব ... বিস্তারিত

রাকাব পরিচালনা পর্ষদের ৬১০তম সভা অনুষ্ঠিত: ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও স্বাক্ষর

রাকাব পরিচালনা পর্ষদের ৬১০তম সভা অনুষ্ঠিত: ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও স্বাক্ষর

Admin

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ২৬ নভেম্বর ২০২৬: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদে... বিস্তারিত

রপ্তানি খাতের প্রসারে বাংলাদেশ ব্যাংকের তহবিলে যুক্ত হলো সোনালী ব্যাংক

রপ্তানি খাতের প্রসারে বাংলাদেশ ব্যাংকের তহবিলে যুক্ত হলো সোনালী ব্যাংক

Admin

নিজস্ব প্রতিবেদক: দেশের রপ্তানি বাণিজ্যকে কেবল নির্দিষ্ট কিছু পণ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৈচà¦... বিস্তারিত

অগ্রণী ব্যাংক পিএলসির নতুন এমডি হিসেবে নূর মোহাম্মদের দায়িত্ব গ্রহণ

অগ্রণী ব্যাংক পিএলসির নতুন এমডি হিসেবে নূর মোহাম্মদের দায়িত্ব গ্রহণ

Admin

নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আজ সোমবার (২৩ নভেম্বর) আà... বিস্তারিত

ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, হার ৩৩.৮০ শতাংশ

ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, হার ৩৩.৮০ শতাংশ

Admin

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ও শ্রেণিকৃত ঋণের চাপ আরও ঘনীভূত হয়েছে। গত সেপ্টেমà§... বিস্তারিত

সামাজিক মাধ্যমে অপপ্রচার সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সামাজিক মাধ্যমে অপপ্রচার সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

Admin

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের à¦... বিস্তারিত

সর্বশেষ

আবারো দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ ‘সাফা অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

আবারো দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ ‘সাফা অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

Admin

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার হিসাববিজ্ঞান ও কর্পোরেট সুশাসনের ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূরà§... বিস্তারিত

বছর শেষের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রাইম ইসলামী লাইফের সভা

বছর শেষের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রাইম ইসলামী লাইফের সভা

Admin

নিজস্ব প্রতিবেদক: ১০০ কোটি টাকার ব্যবসায়িক অর্জন পেরিয়ে বছর শেষের লক্ষ্যমাত্রা পূরণে নতুন উদ্দী... বিস্তারিত

আন্তর্জাতিক মানদণ্ডে ঝুঁকি ব্যবস্থাপনা: নিজস্ব ইসিএল সফটওয়্যার চালু করল আইএফআইসি ব্যাংক

আন্তর্জাতিক মানদণ্ডে ঝুঁকি ব্যবস্থাপনা: নিজস্ব ইসিএল সফটওয়্যার চালু করল আইএফআইসি ব্যাংক

Admin

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড ‘আইএফআরএস-৯’ (IFRS 9) কার্যকর করতে নিজস্ব ... বিস্তারিত

লেনদেন বাড়লেও ডিএসইর বাজার মূলধন কমল ৩ হাজার কোটি টাকা

লেনদেন বাড়লেও ডিএসইর বাজার মূলধন কমল ৩ হাজার কোটি টাকা

Admin

নিজস্ব প্রতিবেদক: সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহেà¦... বিস্তারিত