শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১২:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের সামগ্রিক আমদানি প্রবৃদ্ধি প্রায় স্থবির থাকলেও প্রধান বাণিজ্য অংশীদারদের কাছ থেকে পণ্য কেনাকাটার ধরনে স্পষ্ট পরিবর্তন এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি ৩২.৩৪ শতাংশ বেড়েছে, যেখানে প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি কমেছে ১১.৬ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ হিসাব অনুযায়ী, সদ্যসমাপ্ত অর্থবছরে দেশের মোট আমদানি ব্যয় দাঁড়িয়েছে ৭৯.৮ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরে ছিল ৭৯.৪ বিলিয়ন ডলার। অর্থাৎ সামগ্রিক প্রবৃদ্ধি মাত্র ০.৫ শতাংশে সীমাবদ্ধ থাকলেও আমদানির উৎসগুলোতে উল্লেযোগ্য উত্থান-পতন ঘটেছে।
জ্বালানি, তুলা ও কৃষিপণ্যে ভর করে যুক্তরাষ্ট্রে উল্লম্ফন ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি ২.৭১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মূলত জ্বালানি, তুলা, তৈলবীজ এবং গমের মতো পণ্য বেশি কেনায় এই প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র থেকে খনিজ জ্বালানি, খনিজ তেল ও সংশ্লিষ্ট পণ্য আমদানি আগের বছরের ৭৭৮ মিলিয়ন ডলার থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে ১.৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তুলা আমদানি ৫২ শতাংশ বেড়ে ৩৫৭ মিলিয়ন ডলারে এবং তৈলবীজ, শস্যদানা, বীজ, ফল ও ঔষধি গাছের আমদানি ৩৪১ মিলিয়ন থেকে বেড়ে ৫১৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে লোহা ও ইস্পাত আমদানি ৬১৭ মিলিয়ন ডলার থেকে কমে ৩২৯ মিলিয়ন ডলারে নেমে এসেছে।
বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন বাজারে রপ্তানির ওপর শুল্ক সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ২০২৫ সালের জুলাইয়ে পরবর্তী পাঁচ বছর প্রতিবছর ৭ লাখ টন গম আমদানির সমঝোতা হয়। এর পাশাপাশি বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা এবং তুলা, সয়াবিন ও জ্বালানি আমদানি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে সই হওয়া দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি ও ৩.৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি রয়েছে।
সিকম গ্রুপের চেয়ারম্যান ও এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক জানান, বাণিজ্য ঘাটতি কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো হচ্ছে। তার তথ্যমতে, দেশের এলপিজি আমদানির প্রায় ৯৫ শতাংশই এখন যুক্তরাষ্ট্র থেকে আসছে এবং সয়াবিন আমদানির ক্ষেত্রেও দেশটি বড় উৎস হয়ে উঠেছে।
তবে মার্কিন শুল্ক ঘিরে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। বিবিসির এক প্রতিবেদনে বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশ ও অঞ্চলের ওপর নতুন শুল্ক প্রস্তাবের কথা বলা হয়েছে—যার মধ্যে বাংলাদেশের জন্য ১৮ শতাংশ, ভারতের জন্য ১৭ শতাংশ এবং চীনের জন্য সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্কের প্রস্তাব রয়েছে।
টানাপোড়েন ও বিধিনিষেধে ভারত থেকে আমদানিতে নিম্নগতি একদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়লেও অন্যদিকে ভারত থেকে পণ্য আমদানি প্রায় ৯.৫ বিলিয়ন ডলার থেকে কমে ৮.৪৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা-দিল্লি সম্পর্কে তৈরি হওয়া কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন এবং পারস্পরিক বাণিজ্য বিধিনিষেধ এর পেছনে বড় ভূমিকা রেখেছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ভারত থেকে তুলা আমদানি ১৪.৫৮ শতাংশ কমে ২.৭১ বিলিয়ন থেকে ২.৩১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ভোজ্য সবজি ও কন্দজাতীয় ফসলের আমদানি কমেছে ৬১.৭৪ শতাংশ। পাশাপাশি খনিজ জ্বালানি, যানবাহন, যন্ত্রপাতি, চা, কফি, মসলা, প্লাস্টিক ও লোহা-ইস্পাতের আমদানিও নিম্নমুখী ছিল।
দীর্ঘমেয়াদি হিসাবেও ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য সংকুচিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ভারত থেকে আমদানি ছিল ১৩.৯৪ বিলিয়ন ডলার; পাঁচ বছরের ব্যবধানে তা কমে প্রায় ৮.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ৩৯ শতাংশ হ্রাস।
নাম প্রকাশ না করার শর্তে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০২৪ সালের আগস্টের পর সৃষ্ট উত্তেজনা দ্বিপক্ষীয় বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলেছে। ২০২৫ সালে স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানিতে বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ। পাল্টা হিসেবে ভারত তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য ও পাটজাত পণ্যসহ কয়েকটি পণ্যের স্থলবন্দর প্রবেশে সীমাবদ্ধতা আনে এবং বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধাও বাতিল করে। এরপরও আমদানি উৎসের তালিকায় ভারত দ্বিতীয় স্থানেই রয়েছে।
শীর্ষ অবস্থানে চীন, শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতিতে এগিয়ে।
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং নগদ বৈদেশিক মুদ্রার বাজারে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালক (এমà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের আর্থিক সুরক্ষার পরিধি বিস্তৃত করা এবং আধুনিক ব্যাংকিং ও বীমাসেবাকে à¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সার্ভার জটিলতায় ভোগান্তির পর সচল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল্য সংযà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: 'ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল' (সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় এসএমই পণ্য মেলার ১৩ তম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তার... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাণিসম্পদ খাতকে কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটানোর গণ্ডিতে সীমাবদ্ধ না রà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং নগদ বৈদেশিক মুদ্রার বাজারে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ২৬ নভেম্বর ২০২৬: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী শক্তির আর কখনো পুনরুত্থান কিংবা প্রত্যাবর্তন ঘà¦... বিস্তারিত