নগদ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ সীমা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

Admin    ০৪:৪২ পিএম, ২০২৬-১১-২৬    26


নগদ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ সীমা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং নগদ বৈদেশিক মুদ্রার বাজারে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরাতে নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো নগদ ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে নির্ধারিত বিসি সেলিং রেটের (BC Selling Rate) বেশি দর নিতে পারবে না।

গত বুধবার (২৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তীতে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে, প্রচলিত নিয়মে বৈদেশিক মুদ্রা ক্রয়ের সময় সাধারণত টিটি ক্লিন (TT Clean), টিটি ডকুমেন্ট (TT Document) ও ওডি সাইট (OD Sight) হার প্রয়োগ করা হয়। অপরদিকে, বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে সাধারণত বিসি (BC) হার ব্যবহৃত হয়ে থাকে।

নগদ বৈদেশিক মুদ্রা লেনদেনে অস্বাভাবিক দর বা বিশৃঙ্খলা ঠেকাতে এবং ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখতেই নগদ বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হিসেবে বিসি সেলিং রেট বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া, ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো যেন এই নতুন নির্দেশনা যথাযথভাবে মেনে চলে, সে লক্ষ্যে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ব্যাংকগুলোকে তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


রিটেলেড নিউজ

জনতা ব্যাংকের শীর্ষ নেতৃত্বে মাহবুব আলম, তিন বছরের মেয়াদ শুরু

জনতা ব্যাংকের শীর্ষ নেতৃত্বে মাহবুব আলম, তিন বছরের মেয়াদ শুরু

Admin

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালক (এমà... বিস্তারিত

গ্রাহকদের জন্য ব্যাংকিং ও বীমাসেবা এক ছাতার নিচে আনতে চুক্তিবদ্ধ হলো কমিউনিটি ব্যাংক ও জেনিথ ইসলামী লাইফ

গ্রাহকদের জন্য ব্যাংকিং ও বীমাসেবা এক ছাতার নিচে আনতে চুক্তিবদ্ধ হলো কমিউনিটি ব্যাংক ও জেনিথ ইসলামী লাইফ

Admin

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের আর্থিক সুরক্ষার পরিধি বিস্তৃত করা এবং আধুনিক ব্যাংকিং ও বীমাসেবাকে à¦... বিস্তারিত

এনবিআরের ভ্যাট রিটার্ন দাখিলের সার্ভার সচল হয়েছে

এনবিআরের ভ্যাট রিটার্ন দাখিলের সার্ভার সচল হয়েছে

Admin

নিজস্ব প্রতিবেদক: সার্ভার জটিলতায় ভোগান্তির পর সচল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল্য সংযà... বিস্তারিত

ব্যবস্থাপনা কোম্পানি আইন খেলাপি ঋণ কমানোর সহায়ক হতে পারে

ব্যবস্থাপনা কোম্পানি আইন খেলাপি ঋণ কমানোর সহায়ক হতে পারে

Admin

নিজস্ব প্রতিবেদক: 'ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল' (সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনà¦... বিস্তারিত

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Admin

নিজস্ব প্রতিবেদক: জাতীয় এসএমই পণ্য মেলার ১৩ তম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তার... বিস্তারিত

৬০ শতাংশে জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান উন্নীত করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

৬০ শতাংশে জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান উন্নীত করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

Admin

নিজস্ব প্রতিবেদক: মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবà¦... বিস্তারিত

সর্বশেষ

বৈশ্বিক বাজারে দেশীয় প্রাণিজ পণ্যের ব্র্যান্ডিং ও রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী

বৈশ্বিক বাজারে দেশীয় প্রাণিজ পণ্যের ব্র্যান্ডিং ও রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী

Admin

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাণিসম্পদ খাতকে কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটানোর গণ্ডিতে সীমাবদ্ধ না রà... বিস্তারিত

রাকাব পরিচালনা পর্ষদের ৬১০তম সভা অনুষ্ঠিত: ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও স্বাক্ষর

রাকাব পরিচালনা পর্ষদের ৬১০তম সভা অনুষ্ঠিত: ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও স্বাক্ষর

Admin

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ২৬ নভেম্বর ২০২৬: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদে... বিস্তারিত

দেশে ফ্যাসিবাদী শক্তির আর কোনো প্রত্যাবর্তন ঘটবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশে ফ্যাসিবাদী শক্তির আর কোনো প্রত্যাবর্তন ঘটবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

Admin

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী শক্তির আর কখনো পুনরুত্থান কিংবা প্রত্যাবর্তন ঘà¦... বিস্তারিত

বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় পুঁজিবাজারে মিশ্র প্রবণতা, লেনদেন ছাড়াল ২০৬ কোটি টাকা

বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় পুঁজিবাজারে মিশ্র প্রবণতা, লেনদেন ছাড়াল ২০৬ কোটি টাকা

Admin

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা à¦... বিস্তারিত