বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সাফকো স্পিনিং মিলস লিমিটেডের বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা শেয়ার বিক্রির আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্রমতে, গত ২৫ নভেম্বর কোম্পানিটির বর্তমান উদ্যোক্তা ও পরিচালকদের সঙ্গে প্রস্তাবিত ক্রেতাদের মধ্যে এই শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন করে কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী ক্রেতারা হলেন— ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসাহ আহমেদ, তাসমিনা আহমেদ এবং আব্রার সৈয়দ আহমেদ।
তবে চুক্তি স্বাক্ষরিত হলেও শেয়ার হস্তান্তরের চূড়ান্ত প্রক্রিয়াটি এখনই সম্পন্ন হচ্ছে না। পুরো লেনদেনটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদনের ওপর নির্ভরশীল। নিয়ন্ত্রক সংস্থাগুলোর চূড়ান্ত সম্মতি মিললেই কেবল শেয়ার হস্তান্তর কার্যকর হবে।
এদিকে, স্বাক্ষরিত এই চুক্তির স্বচ্ছতা ও বিস্তারিত তথ্য যাচাইয়ের জন্য ডিএসই কর্তৃপক্ষ সাফকো স্পিনিং মিলসের কাছে চুক্তির একটি অনুলিপি চেয়েছিল। তবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোম্পানিটির পক্ষ থেকে চুক্তির কোনো অনুলিপি তাদের কাছে জমা দেওয়া হয়নি।
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা à¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির পরিচা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার-সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে দাপ্তরিক দায়িত্ব পালনের সুযোগ আপাতত বà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জà... বিস্তারিত
ছবি: সংগৃহীত নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাণিসম্পদ খাতকে কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটানোর গণ্ডিতে সীমাবদ্ধ না রà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং নগদ বৈদেশিক মুদ্রার বাজারে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ২৬ নভেম্বর ২০২৬: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী শক্তির আর কখনো পুনরুত্থান কিংবা প্রত্যাবর্তন ঘà¦... বিস্তারিত