বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
হিমেল হাওয়া আর সকালের কুয়াশায় চুয়াডাঙ্গায় জেঁকে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রার পারদ নেমে আসায় জেলার জনজীবনে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে, যার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৬টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ভোরের দিকে কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা স্বাভাবিকের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগীর ভিড়ও বাড়ছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, গত এক সপ্তাহের ব্যবধানে হাসপাতালের বহির্বিভাগে রোগীর উপস্থিতি প্রায় দ্বিগুণ হয়েছে।
চিকিৎসকরা জানান, শীতের প্রকোপে আক্রান্তদের বড় অংশই শিশু ও প্রবীণ। রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, ঠান্ডা-সর্দি, কাশি, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে প্রতিদিনই রোগীরা হাসপাতালে আসছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বন এবং উষ্ণ কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
অন্যদিকে, ভোরে কাজের সন্ধানে বের হওয়া দিনমজুর, ভ্যানচালক ও ছিন্নমূল মানুষেরা শীতের ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের পরিবারগুলোর দুর্ভোগ ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত কà... বিস্তারিত
ছবি সংগৃহীত নিজস্ব প্রতিবেদক: রাশিয়া থেকে আমদানি করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বাল... বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি: দিনের শুরুতেই ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল দেশের উত্তরের জেলা পঞ্চগড়। মঙ্গলবাà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে চার দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় পেট্রোল নিয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে à... বিস্তারিত
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্à¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাণিসম্পদ খাতকে কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটানোর গণ্ডিতে সীমাবদ্ধ না রà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং নগদ বৈদেশিক মুদ্রার বাজারে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ২৬ নভেম্বর ২০২৬: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী শক্তির আর কখনো পুনরুত্থান কিংবা প্রত্যাবর্তন ঘà¦... বিস্তারিত