বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ০৭:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত এই তালিকায় পাঁচটি নতুন প্রকল্পের পাশাপাশি চারটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। পরবর্তীতে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিস্তারিত সিদ্ধান্ত জানানো হয়। অর্থায়নের উৎস ও
খাতওয়ারি বরাদ্দপ্রকল্পগুলোর মোট প্রাক্কলিত ব্যয়ের অর্ধেকেরও বেশি জোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে, যার পরিমাণ ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা। এ ছাড়া বৈদেশিক বা প্রকল্প ঋণ হিসেবে আসবে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।মন্ত্রণালয়ভিত্তিক অনুমোদনের চিত্রে দেখা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সর্বোচ্চ তিনটি প্রকল্প পেয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি করে প্রকল্প অনুমোদিত হয়েছে। বাকি তিনটি প্রকল্পের মধ্যে সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে। অনুমোদিত প্রকল্পসমূহের বিস্তারিতস্বাস্থ্য ও সমাজকল্যাণ খাত: দেশের আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন পেয়েছে। একই সঙ্গে যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী পাস হয়েছে। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে।গ্রামীণ অবকাঠামো ও দুর্যোগ ব্যবস্থাপনা: স্থানীয় সরকার বিভাগের অধীনে পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দুটি নতুন প্রকল্প অনুমোদিত হয়েছে। পাশাপাশি নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী পাস হয়েছে। অন্যদিকে, গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের চতুর্থ সংশোধনী অনুমোদন পেয়েছে। বিদ্যুৎ ও পানি সম্পদ: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) মাধ্যমে ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরইবির বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে ৬৪/২-এ এবং ৬৪/২বি নম্বর পোল্ডার পুনর্বাসন প্রকল্পের অনুমোদন মিলেছে। অবহিতকৃত আরও ৭ প্রকল্পবৈঠকে পরিকল্পনামন্ত্রীর একক ক্ষমতায় ইতিপূর্বে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (এফআরইএপি), কেন্দ্রীয় প্যাকিং হাউসের উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ, অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদ জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশ (ভিআরসি-বি) শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: আগের দিন নোয়াখালীর স্বর্ণদ্বীপে সামরিক মহড়ায় সাঁজোয়া যান চালিয়ে আট কি... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় একটি সিনেমার চিত্রায়ণে অংশ নিতে গিয়ে আকস্মিক স্ট্রোকে না ফেরার দেশে চ... বিস্তারিত
ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ভারতে অবস্থান করার পর আগামী ১৬ ডিসেম্বর, মহà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি: দিনের শুরুতেই ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল দেশের উত্তরের জেলা পঞ্চগড়। মঙ্গলবাà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সোমবার (২৩ নভেম্বর) পোশাক খাত বিষয়ক নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। সকাল ১০টায়... বিস্তারিত
পলাতক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জà... বিস্তারিত
ছবি: সংগৃহীত অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৪ বছরের পুরোনো ওপেনিং জুটির রেকর্ড ভেঙে ভালো... বিস্তারিত
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে গ্রà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: আগের দিন নোয়াখালীর স্বর্ণদ্বীপে সামরিক মহড়ায় সাঁজোয়া যান চালিয়ে আট কি... বিস্তারিত