তিন লাখ মেধাবী ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়ার আগে নিজেই চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী

Admin    ০৩:২৩ পিএম, ২০২৬-১১-২৫    28


তিন লাখ মেধাবী ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়ার আগে নিজেই চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:   

আগের দিন নোয়াখালীর স্বর্ণদ্বীপে সামরিক মহড়ায় সাঁজোয়া যান চালিয়ে আট কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর, আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীতে সম্পূর্ণ ভিন্ন এক চিত্রের অবতারণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকালে বাংলাদেশ সচিবালয়ে পৌঁছে তিনি কোনো দাপ্তরিক বৈঠকে বসার আগেই সরাসরি চলে যান স্কুলছাত্রীদের জন্য সংগৃহীত বাইসাইকেলগুলো পরখ করতে—এবং নিজেই একটি সাইকেলের প্যাডেলে পা রেখে এর কারিগরি মান ও চালনার স্বাচ্ছন্দ্য পরীক্ষা করেন।   সকালের নিয়মিত সূচি অনুযায়ী গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে প্রবেশের পরপরই প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের এই বিশেষ উদ্যোগের নমুনা সাইকেলগুলো ঘুরে দেখেন। শিক্ষার্থীদের যাতায়াতের উপযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজেই বেশ কিছুক্ষণ সাইকেল চালিয়ে দেখেন।  

কারা পাচ্ছে এই বাইসাইকেল!
শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, দেশব্যাপী ছড়িয়ে থাকা ২০ হাজার বালিকা বিদ্যালয়ের মোট ৩ লাখ শিক্ষার্থী এই সরকারি উপহারের আওতায় আসছে। তবে ঢালাওভাবে নয়, বরং মেধার স্বীকৃতি হিসেবে প্রতিটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে এই বাইসাইকেল।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গ্রামীণ ও মফস্বল এলাকার মেয়েদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়ার হার কমানো এবং যাতায়াতের প্রতিবন্ধকতা দূর করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। বর্তমান প্রকল্পের সফল বাস্তবায়নের পর ভবিষ্যতে এই সুবিধার পরিধি আরও বাড়ানোর বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে ভাবনা রয়েছে।   সচিবালয় চত্বরে প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী পরিদর্শনের সময় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।  সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, মান যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন মাঠপর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে যোগ্য ছাত্রীদের তালিকা চূড়ান্ত করে সাইকেলগুলো পৌঁছে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।  

 


রিটেলেড নিউজ

স্বাস্থ্য ও অবকাঠামো খাতে গুরুত্ব দিয়ে একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্য ও অবকাঠামো খাতে গুরুত্ব দিয়ে একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

Admin

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ২৪ হà¦... বিস্তারিত

শুটিং সেটে যাওয়ার আগেই চিরবিদায় নিলেন অভিনেতা সোহেল খান

শুটিং সেটে যাওয়ার আগেই চিরবিদায় নিলেন অভিনেতা সোহেল খান

Admin

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় একটি সিনেমার চিত্রায়ণে অংশ নিতে গিয়ে আকস্মিক স্ট্রোকে না ফেরার দেশে চ... বিস্তারিত

দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা

দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা

Admin

ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ভারতে অবস্থান করার পর আগামী ১৬ ডিসেম্বর, মহà¦... বিস্তারিত

সিকিম সীমান্তে ভূমিকম্পের উৎপত্তি, কেঁপে উঠল পঞ্চগড়সহ উত্তরাঞ্চল

সিকিম সীমান্তে ভূমিকম্পের উৎপত্তি, কেঁপে উঠল পঞ্চগড়সহ উত্তরাঞ্চল

Admin

নিজস্ব প্রতিনিধি: দিনের শুরুতেই ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল দেশের উত্তরের জেলা পঞ্চগড়। মঙ্গলবাà... বিস্তারিত

পোশাক শ্রমিকদের আজ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা

পোশাক শ্রমিকদের আজ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা

Admin

নিজস্ব প্রতিবেদক: সোমবার (২৩ নভেম্বর) পোশাক খাত বিষয়ক নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। সকাল ১০টায়... বিস্তারিত

আ. লীগের মির্জা আজমকে খুঁজতে দুই পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আ. লীগের মির্জা আজমকে খুঁজতে দুই পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

Admin

পলাতক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভà... বিস্তারিত

সর্বশেষ

ডিএসই ব্লক মার্কেটে ৪০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার হাতবদল, শীর্ষে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

ডিএসই ব্লক মার্কেটে ৪০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার হাতবদল, শীর্ষে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

Admin

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জà... বিস্তারিত

স্বাস্থ্য ও অবকাঠামো খাতে গুরুত্ব দিয়ে একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্য ও অবকাঠামো খাতে গুরুত্ব দিয়ে একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

Admin

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ২৪ হà¦... বিস্তারিত

সেঞ্চুরিয়ন টেস্ট: ভালো শুরু মিললেও তানজিদ-মুমিনুলের বিদায়ে খাদের কিনারে বাংলাদেশ

সেঞ্চুরিয়ন টেস্ট: ভালো শুরু মিললেও তানজিদ-মুমিনুলের বিদায়ে খাদের কিনারে বাংলাদেশ

Admin

ছবি: সংগৃহীত অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৪ বছরের পুরোনো ওপেনিং জুটির রেকর্ড ভেঙে ভালো... বিস্তারিত

পপুলার লাইফের যশোর অঞ্চলে ২ কোটি ৬১ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফের যশোর অঞ্চলে ২ কোটি ৬১ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

Admin

ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে গ্রà¦... বিস্তারিত