বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ০৭:৫৪ এএম
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে আবারও যুক্ত হতে যাচ্ছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। বর্তমান পরিচালক রিচার্ড ডিরোজারিওর তিন বছরের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে এই পদের বিপরীতে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় সাইফুল ইসলামের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে।
ডিএসইর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিধি অনুযায়ী পরিচালনা পর্ষদের সদস্যদের মেয়াদ তিন বছর পূর্ণ হলে ওই পদে পুনরায় থাকার সুযোগ থাকে না। রিচার্ড ডিরোজারিওর মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে শূন্য হতে যাওয়া পরিচালক পদের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাইফুল ইসলাম। গত ২৪ নভেম্বর ছিল মনোনয়নপত্র নেওয়ার শেষ দিন। ওই সময়সীমায় অন্য কেউ ফরম সংগ্রহ না করায় কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তাঁর নির্বাচিত হওয়ার পথ সুগম হয়েছে।
পুঁজিবাজার অঙ্গনে প্রায় তিন দশকের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সাইফুল ইসলাম বর্তমানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি ডিএসইর পরিচালক এবং টানা দুই মেয়াদে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।
শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক শেষ করার পর তিনি যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি ও কানাডার কুইন্স ইউনিভার্সিটির যৌথ প্রোগ্রামে এমবিএ ডিগ্রি লাভ করেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ শাখায় কাস্টডিয়াল সার্ভিসেস বিভাগে ম্যানেজার হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি পেরেগ্রিন ক্যাপিটাল লিমিটেডে হেড অব অপারেশনস এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কাজ করেন। ২০০০ সালে অংশীদারদের সঙ্গে নিয়ে ইকুইটি পার্টনার্স লিমিটেড ও ইকুইটি পার্টনার্স সিকিউরিটিজ লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ব্রোকারেজ ব্যবসায় আত্মপ্রকাশ করেন, যা পরে ব্র্যাক ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে ব্র্যাক ইপিএল হিসেবে যাত্রা শুরু করে।
সাংগঠনিক নেতৃত্বেও সাইফুল ইসলামের সরব উপস্থিতি রয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে প্রথমবার ডিবিএর সভাপতি নির্বাচিত হওয়ার পর ২০২৬-২০২৭ মেয়াদেও তিনি ও তাঁর ১৫ সদস্যের পর্ষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন। পুঁজিবাজারের বাইরে তিনি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির পরিচালক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান পুঁজিবাজারের অস্থিরতা কাটানো, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং ভালো মৌলভিত্তির কোম্পানি তালিকাভুক্ত করার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সাইফুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা ডিএসইর নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসà... বিস্তারিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির শেয়ার আগামীকাল বুধবার (১১ নভেম্বর) থেকে স্পট মার্কেট ও ব্à¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মতিঝিলের সিটি সেন্টারে রবিবার (১ডিসেম্বর) বেলা ৩.৩০ ঘটিকায় প্রাইম ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ২৪ হà¦... বিস্তারিত
ছবি: সংগৃহীত অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৪ বছরের পুরোনো ওপেনিং জুটির রেকর্ড ভেঙে ভালো... বিস্তারিত
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে গ্রà¦... বিস্তারিত