ডিএসইর প্রধান সূচক কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৯ পয়েন্টে

Bank Bima Shilpa    ০১:২৯ পিএম, ২০১৯-০৯-১৮    1132


ডিএসইর প্রধান সূচক কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৯ পয়েন্টে

 

ব্যাংক বীমা শিল্প ডেক্স: বাজার মঙ্গলবার ফের কমেছে ৩১ পয়েন্ট।  বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, বৈঠকের পরদিনই মধ্যম আকারের একটি পতন দিয়ে বাজার শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে আজ টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৯ ও ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪৭ ও ১৭৫২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪৩৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি ৮০ লাখ টাকার। অর্থাৎ আজ ডিএসইতে লেনদেন ৪৬ কোটি ৭৬ লাখ টাকা বেশি হয়েছে।

ডিএসইতে আজ ৩৫৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির বা ২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৩৬টির বা ৬৭ শতাংশের এবং ৪৬টি বা ১৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবসের। এদিন কোম্পানিটির ২৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা মুন্নু জুট স্টাফলার্সের ১৯ কোটি ৪৫ লাখ টাকার এবং ১৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে লিগ্যাসি ফুটওয়্যার।

ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : বৃটিশ আমেরিকান ট্যোবাকো, স্কয়ার ফার্মার, জেএমআই সিরিঞ্জ, স্টাইলক্রাফট, মুন্নু সিরামিক, ইউনাইটেড পাওয়ার এবং বিকন ফার্মা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৫১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। আজ ৩৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী সিকিউরিটিজের ব্রোকারেজ হাউজের শুভ উদ্বোধন

প্রাইম ইসলামী সিকিউরিটিজের ব্রোকারেজ হাউজের শুভ উদ্বোধন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মতিঝিলের সিটি সেন্টারে রবিবার (১ডিসেম্বর) বেলা ৩.৩০ ঘটিকায় প্রাইম ... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধা... বিস্তারিত

ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম এজিএমএ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম এজিএমএ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

বিশেষ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পা... বিস্তারিত

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪৪৩ তম পরিচালনা পর্ষদ সভায় নগদ ১০.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪৪৩ তম পরিচালনা পর্ষদ সভায় নগদ ১০.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ৪৪৩তম পরিচালনা পর্ষদের সভা ২৮এপ্রিল, ... বিস্তারিত

নিটল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানী সচিব মিজানুর রহমান এফসিএস

নিটল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানী সচিব মিজানুর রহমান এফসিএস

Bank Bima Shilpa

বিবিএস নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটে... বিস্তারিত

দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

Bank Bima Shilpa

এসএম নুরুজ্জামান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নছিল অর্থনৈতিক মুক... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত