মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ০৭:৫২ এএম
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ভারতে অবস্থান করার পর আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে ঢাকায় আসার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে। ২০২৪ সালের আগস্টে দেশ ছাড়ার পর এই প্রথম তিনি দেশে ফেরার কোনো সুনির্দিষ্ট তারিখ জানালেন। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করেই ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সূত্র ধরেই এখন দিল্লি থেকে তাকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য সরকারিভাবে বিমানের ব্যবস্থা করার আহ্বান জানানো হচ্ছে। প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশত্যাগের কয়েক মাস পর তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করা হয়। সম্প্রতি তিনি একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন পাসপোর্ট ও এনআইডি পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন।তার এই দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে গত রোববার (২২ নভেম্বর) সরকারের একজন মন্ত্রী রয়টার্সকে স্পষ্ট জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা দেশে পা রাখামাত্রই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এছাড়া তাকে ফিরিয়ে আনার জন্য উড়োজাহাজ পাঠানো সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা ভারতের সঙ্গে হয়নি বলেও সে সময় নিশ্চিত করেছিলেন ওই মন্ত্রী। উল্লেখ্য, জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান। ওই আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়ন চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আদালত শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। যদিও নির্বাসনে থেকেই তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
সূত্র: রয়টার্স
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় একটি সিনেমার চিত্রায়ণে অংশ নিতে গিয়ে আকস্মিক স্ট্রোকে না ফেরার দেশে চ... বিস্তারিত
নিজস্ব প্রতিনিধি: দিনের শুরুতেই ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল দেশের উত্তরের জেলা পঞ্চগড়। মঙ্গলবাà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সোমবার (২৩ নভেম্বর) পোশাক খাত বিষয়ক নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। সকাল ১০টায়... বিস্তারিত
পলাতক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: শনিবার (২১ নভেম্বর) সকালে ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা... বিস্তারিত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় à... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় একটি সিনেমার চিত্রায়ণে অংশ নিতে গিয়ে আকস্মিক স্ট্রোকে না ফেরার দেশে চ... বিস্তারিত
ছবি: সংগৃহীত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: আর্থিক ভিত্তি ও দায় পরিশোধের শক্তিশালী সক্ষমতার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের কà... বিস্তারিত