মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ০৭:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
আর্থিক ভিত্তি ও দায় পরিশোধের শক্তিশালী সক্ষমতার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের ক্রেডিট রেটিংয়ে আবারও ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি সূচকে ‘এএ+’ (AA+) এবং স্বল্পমেয়াদি সূচকে সর্বোচ্চ ‘এসটি-১’ (ST-1) রেটিং অর্জন করেছে। পাশাপাশি কোম্পানিটির ভবিষ্যৎ রেটিং পূর্বাভাস বা আউটলুক ‘স্থিতিশীল’ (Stable) হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
সম্প্রতি আলফা ক্রেডিট রেটিং লিমিটেড-এর মূল্যায়নে এই ফলাফল উঠে এসেছে বলে আস্থা লাইফের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ক্রেডিট রেটিং মূলত কোনো আর্থিক বা বীমা প্রতিষ্ঠানের ঝুঁকি মোকাবিলার সামর্থ্য এবং গ্রাহকদের আর্থিক দায় সময়মতো পরিশোধের সক্ষমতার একটি নির্ভরযোগ্য মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করা আস্থা লাইফ তাদের কার্যক্রমের সপ্তম বছরে এসে এই গুরুত্বপূর্ণ অর্জন নিশ্চিত করল।
এই সাফল্যের নেপথ্য কারণ তুলে ধরে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.) জানান, প্রতিষ্ঠানের সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা, শক্তিশালী সলভেন্সি মার্জিন এবং গ্রাহকদের বীমা দাবি দ্রুততম সময়ে নিষ্পত্তি করার অঙ্গীকারই এই রেটিং অর্জনে মূল ভূমিকা রেখেছে। এ ছাড়া মানসম্মত বিনিয়োগ নীতি ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করাও এই স্বীকৃতির পেছনে বড় অবদান রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিষ্ঠানটির এই ধারাবাহিক অগ্রগতির জন্য তিনি পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা এবং মাঠপর্যায়ের বিক্রয়কর্মীসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সার্বিক সহযোগিতার কথাও বিশেষভাবে স্মরণ করেন তিনি।
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যতের আর্থিক চাহিদা পূরণে সঞ্চয়কে কাজে লাগিয়ে নিয়মিত অর্থপ্রাপ্তির সুযোà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: অনিষ্পন্ন দাবি নিষ্পত্তিতে ধীরগতি ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করাà¦... বিস্তারিত
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে। নিজস্ব প্রতিবেদক: বীমা শিল্পে à¦... বিস্তারিত
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে। বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্যের বীমা দাবির অর্থ পরিশোধ করেছে ন্যà... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় একটি সিনেমার চিত্রায়ণে অংশ নিতে গিয়ে আকস্মিক স্ট্রোকে না ফেরার দেশে চ... বিস্তারিত
ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ভারতে অবস্থান করার পর আগামী ১৬ ডিসেম্বর, মহà¦... বিস্তারিত
ছবি: সংগৃহীত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘà... বিস্তারিত