মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ০৭:৫২ এএম
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
রাশিয়া থেকে আমদানি করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় পৌঁছেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে জ্বালানিবাহী তিনটি বিশেষায়িত লরি বিদ্যুৎকেন্দ্র চত্বরে প্রবেশ করে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই চালানটি পৌঁছানোর মাধ্যমে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য এখন পর্যন্ত মোট আটটি চালানের পারমাণবিক জ্বালানি দেশে এল। এর মধ্যে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান অন্তর্ভুক্ত রয়েছে। এর
আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম জানিয়েছিল, বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের (রিফুয়েলিং) জন্য ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, মোট নয়টি ধাপে বা চালানে এই পারমাণবিক জ্বালানি দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট। এদিকে, গতকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিট থেকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সফল পরীক্ষামূলক উৎপাদনের ধারাবাহিকতায় জ্বালানির এই নতুন চালান পৌঁছানোকে দেশের জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ খাতের অগ্রগতিতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিনিধি: দিনের শুরুতেই ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল দেশের উত্তরের জেলা পঞ্চগড়। মঙ্গলবাà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে চার দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় পেট্রোল নিয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে à... বিস্তারিত
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্à¦... বিস্তারিত
আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বইমেলা। গতকাল সোমবার পà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কলসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠী নাগরিক সমাজ, ঢাà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় একটি সিনেমার চিত্রায়ণে অংশ নিতে গিয়ে আকস্মিক স্ট্রোকে না ফেরার দেশে চ... বিস্তারিত
ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ভারতে অবস্থান করার পর আগামী ১৬ ডিসেম্বর, মহà¦... বিস্তারিত
ছবি: সংগৃহীত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘà... বিস্তারিত