সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ০৯:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
ভবিষ্যতের আর্থিক চাহিদা পূরণে সঞ্চয়কে কাজে লাগিয়ে নিয়মিত অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির ‘নির্ভর’ নামের বিশেষ জীবন বীমা পরিকল্পনায় নির্দিষ্ট কয়েক বছর প্রিমিয়াম জমা দেওয়ার পর দীর্ঘ সময় ধরে কিস্তিতে অর্থ পাওয়ার ব্যবস্থা রয়েছে। এর ফলে দীর্ঘ মেয়াদে প্রিমিয়াম পরিশোধের চাপ ছাড়াই ভবিষ্যতের জন্য আর্থিক প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।
২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া ‘নির্ভর’ মূলত একটি অ্যান্টিসিপেটেড এনডাউমেন্ট অ্যাসিওরেন্স প্ল্যান। সঞ্চয়কে কেন্দ্র করে তৈরি এ পরিকল্পনায় নিয়মিত আয়ের পাশাপাশি জীবন বীমার সুরক্ষাও যুক্ত করা হয়েছে। একই সঙ্গে পলিসির
মেয়াদ শেষে বোনাস ও মুনাফা পাওয়ার সুবিধা থাকায় এটি দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার একটি বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।
এ পলিসির অন্যতম বৈশিষ্ট্য হলো, প্রিমিয়াম জমা দেওয়ার সময় এবং অর্থ ফেরত পাওয়ার সময় আলাদাভাবে নির্ধারিত। গ্রাহকরা ৫, ৮ অথবা ১০ বছর প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এই সময় শেষ হওয়ার পর আর কিস্তি জমা দিতে হবে না। এরপর পলিসির নির্ধারিত শর্ত অনুযায়ী ৫, ৮, ১০ কিংবা ১৫ বছর পর্যন্ত নিয়মিত অর্থ পাবেন তাঁরা। সর্বশেষ কিস্তির সঙ্গে মেয়াদ অনুযায়ী প্রাপ্য বোনাস ও মুনাফা পরিশোধের ব্যবস্থাও রয়েছে।
গ্রাহকের আর্থিক সামর্থ্য অনুযায়ী বীমা অঙ্ক বেছে নেওয়ার সুযোগ রেখেছে প্রতিষ্ঠানটি। সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত বীমা সুবিধা গ্রহণ করা যাবে। পলিসির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ২৫ বছর। প্রিমিয়াম পরিশোধের ক্ষেত্রে গ্রাহক মাসিক, তিন মাস অন্তর, ছয় মাস অন্তর কিংবা বছরে একবার অর্থ জমা দেওয়ার পদ্ধতি বেছে নিতে পারবেন।
‘নির্ভর’ শুধু সঞ্চয় থেকে নিয়মিত অর্থ পাওয়ার পরিকল্পনা নয়, বরং পলিসি কার্যকর থাকা অবস্থায় পরিবারের আর্থিক নিরাপত্তার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। বীমাগ্রহীতার মৃত্যু হলে পলিসির শর্ত অনুযায়ী নমিনি সম্পূর্ণ বীমা অঙ্কের পাশাপাশি অর্জিত বোনাস ও মুনাফা পাওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া হঠাৎ অর্থের প্রয়োজন হলে গ্রাহকের জন্য বিকল্প সুবিধাও রাখা হয়েছে। পলিসি চালুর দুই বছর পর সমর্পণ মূল্য গ্রহণ করা যাবে। একইভাবে পলিসির মূল্যের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। প্রচলিত আয়কর আইনের আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পরিশোধিত প্রিমিয়ামের ওপর কর রেয়াত পাওয়ার সুবিধাও থাকছে।
ব্যক্তিগত ঝুঁকি মোকাবিলায় মূল পলিসির সঙ্গে অতিরিক্ত সুরক্ষা যুক্ত করার সুযোগ রয়েছে। এসব সুবিধার মধ্যে রয়েছে দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে দ্বিগুণ ক্ষতিপূরণ, স্থায়ী অক্ষমতার সুরক্ষা, স্বাস্থ্যবীমা এবং গুরুতর রোগের জন্য অতিরিক্ত কভারেজ।
পলিসি গ্রহণের যোগ্যতা হিসেবে ১৮ থেকে ৬৫ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। তবে বীমার মেয়াদ শেষে গ্রাহকের বয়স ৭৫ বছরের বেশি হওয়া যাবে না। গ্রাহকদের সেবা প্রদানে ডিজিটাল ব্যবস্থার পাশাপাশি সার্বক্ষণিক সহায়তার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। গার্ডিয়ান লাইফের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টা গ্রাহক সহায়তার পাশাপাশি পাঁচ কর্মদিবসের মধ্যে বীমা দাবি নিষ্পত্তির লক্ষ্য নিয়ে কাজ করছে তারা।
এ বিষয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম বলেন, গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই প্রতিষ্ঠানটি নতুন নতুন বীমা সেবা চালুর উদ্যোগ নিয়ে থাকে। আধুনিক জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বীমা সুবিধা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তাঁর মতে, ‘নির্ভর’ এমন একটি পরিকল্পনা, যা মানুষের আর্থিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ জীবনকে আরও নিশ্চিন্ত ও সুরক্ষিত করতে সহায়তা করবে।
নিজস্ব প্রতিবেদক: অনিষ্পন্ন দাবি নিষ্পত্তিতে ধীরগতি ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করাà¦... বিস্তারিত
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে। নিজস্ব প্রতিবেদক: বীমা শিল্পে à¦... বিস্তারিত
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে। বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্যের বীমা দাবির অর্থ পরিশোধ করেছে ন্যà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ডিআরইউ ও ন্যাশনাল লাইফ ইনà... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি- এর সেলস অ্à... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দেশের রপ্তানি বাণিজ্যকে কেবল নির্দিষ্ট কিছু পণ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৈচà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আজ সোমবার (২৩ নভেম্বর) আà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: অনিষ্পন্ন দাবি নিষ্পত্তিতে ধীরগতি ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করাà¦... বিস্তারিত
ছবি সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সরবরাহ ঝুঁকির মধ্যেই বিশ্ববাজারে অপà¦... বিস্তারিত