সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ০৭:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আজ সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন নূর মোহাম্মদ। নতুন কর্মস্থলে যোগদানের পর ব্যাংকের প্রধান কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, বিভিন্ন ডিভিশনের উপমহাব্যবস্থাপকসহ সর্বস্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা।
দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নূর মোহাম্মদ বলেন, দেশজুড়ে বিস্তৃত ৯৭৯টি শাখা এবং প্রায় ১১ হাজার জনবলের বিশাল শক্তি নিয়ে অগ্রণী ব্যাংকের সামনে এগিয়ে যাওয়ার বড় সুযোগ রয়েছে। সম্মিলিত প্রচেষ্টা ও দলগত কাজের মাধ্যমে প্রতিষ্ঠানটির ঐতিহ্যবাহী অবস্থান ও গৌরব আবারও ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমান সময়ের ব্যাংকিং খাতের নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে নতুন এই ব্যবস্থাপনা পরিচালক জানান, তাঁর কর্মপরিকল্পনায় শীর্ষ অগ্রাধিকার পাবে—
তথ্যপ্রযুক্তি অবকাঠামোর আধুনিকায়ন ও সম্প্রসারণ-
গ্রাহকসেবার মানোন্নয়ন
খেলাপি ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণ
টেকসই ব্যবসা সম্প্রসারণ
ব্যাংকিং ও আর্থিক খাতে দুই যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন নূর মোহাম্মদ দীর্ঘ ২৮ বছরের বেশি সময় ধরে এ খাতে কাজ করছেন। অগ্রণী ব্যাংকে যোগ দেওয়ার ঠিক আগে তিনি যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
নতুন ব্যবস্থাপনা পরিচালকের আগমনকে ঘিরে প্রধান কার্যালয়সহ সার্বিক কার্যক্রমে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ও শ্রেণিকৃত ঋণের চাপ আরও ঘনীভূত হয়েছে। গত সেপ্টেমà§... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের à¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি.-এর বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬ ব্যাংকের প্রà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট লিমিট না থাকায় আন্ত:ব্যাংক থেকেও ঋণ পাচ্ছে না কমার্স ব্যাংক, সিআরআর এবং... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুকà§... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: অনিষ্পন্ন দাবি নিষ্পত্তিতে ধীরগতি ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করাà¦... বিস্তারিত
ছবি সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সরবরাহ ঝুঁকির মধ্যেই বিশ্ববাজারে অপà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ও শ্রেণিকৃত ঋণের চাপ আরও ঘনীভূত হয়েছে। গত সেপ্টেমà§... বিস্তারিত
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে। নিজস্ব প্রতিবেদক: বীমা শিল্পে à¦... বিস্তারিত