সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ০৭:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
অনিষ্পন্ন দাবি নিষ্পত্তিতে ধীরগতি ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করার অভিযোগে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন বীমা পলিসি বিক্রি এবং প্রথম বর্ষের প্রিমিয়াম সংগ্রহ সাময়িকভাবে স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির পুঞ্জীভূত বকেয়া বীমা দাবির পরিমাণ ২১২ কোটি ৯৮ লাখ টাকায় পৌঁছেছে।
আইডিআরএ’র রিপোর্ট, রিটার্ন ও অডিট শাখার পরিচালক দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত এক আদেশে গত ১৮ নভেম্বর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশ অনুযায়ী, ২০ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোম্পানিটি নতুন কোনো জীবন বীমা পলিসি ইস্যু করতে পারবে না এবং নতুন গ্রাহকের কাছ থেকে প্রথম বর্ষের প্রিমিয়ামও নিতে পারবে না।
নিয়ন্ত্রক সংস্থার চিঠিতে উঠে এসেছে, গত ৫ জুলাই অনুষ্ঠিত গভর্ন্যান্স রিভিউ সভায় সানফ্লাওয়ার লাইফকে ভবিষ্যৎ দাবি পরিশোধের রূপরেখা ও ব্যবস্থাপনা ব্যয় কমানোর একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিতে বলা হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি যে পরিকল্পনা দিয়েছে, তা আইডিআরএ’র কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। পাশাপাশি গত ১১ আগস্ট ইস্যুকৃত কারণ দর্শানোর নোটিশেরও কোনো উত্তর দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানির চলমান ও প্রস্তাবিত জমি বিক্রয় প্রক্রিয়া এবং দাবি পরিশোধের অগ্রগতি খতিয়ে দেখতে গত ৩ সেপ্টেম্বর সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানিকে নিরীক্ষক হিসেবে নিয়োগ দেয় আইডিআরএ। নিরীক্ষা প্রতিষ্ঠানটি ৪ অক্টোবর সানফ্লাওয়ার লাইফকে চিঠি দিলেও কোনো সাড়া মেলেনি; এমনকি যোগাযোগ করেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায়নি বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আইডিআরএ মনে করছে, আর্থিক সক্ষমতা বৃদ্ধি, বকেয়া দাবি নিষ্পত্তি এবং তদারকি নির্দেশনা প্রতিপালনে দৃশ্যমান অগ্রগতি ছাড়া নতুন ব্যবসা চালিয়ে গেলে কোম্পানির ওপর আর্থিক চাপ ও দায় আরও বেড়ে যাবে। এ প্রেক্ষাপটে বীমা আইন, ২০১০-এর ৫০(১)(ঙ) ধারার ক্ষমতাবলে জনস্বার্থ ও বর্তমান গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে নতুন পলিসি বন্ধ থাকলেও পুরোনো গ্রাহকদের সেবায় কোনো ছেদ পড়বে না। বিদ্যমান পলিসিগুলোর বিপরীতে দ্বিতীয় ও পরবর্তী বছরের নবায়ন প্রিমিয়াম সংগ্রহ, সব ধরনের চুক্তিগত দায় পালন এবং বীমা দাবি পরিশোধের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এই আদেশ অমান্য করা হলে বীমা আইন, ২০১০ অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে আইডিআরএ।
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে। নিজস্ব প্রতিবেদক: বীমা শিল্পে à¦... বিস্তারিত
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে। বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্যের বীমা দাবির অর্থ পরিশোধ করেছে ন্যà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ডিআরইউ ও ন্যাশনাল লাইফ ইনà... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি- এর সেলস অ্à... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্à... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আজ সোমবার (২৩ নভেম্বর) আà... বিস্তারিত
ছবি সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সরবরাহ ঝুঁকির মধ্যেই বিশ্ববাজারে অপà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ও শ্রেণিকৃত ঋণের চাপ আরও ঘনীভূত হয়েছে। গত সেপ্টেমà§... বিস্তারিত
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে। নিজস্ব প্রতিবেদক: বীমা শিল্পে à¦... বিস্তারিত