বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্সের ৩৪তম বার্ষিক সাধারণ সভা স্পেকট্রা কনভেনশন সেন্টার, গুলশান ঢাকায় সকাল ১১.৩০ ঘটিকায় কোম্পানীর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৮ ইং তারিখের সমাপ্ত অর্থ বছরের পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক হিসাব উপস্থাপন, ২০১৯ অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ ও ফি নির্ধারণ, পরিচালকবৃন্দের নির্বাচনসহ শেয়ার হোল্ডারদের জন্য সুপারিশকৃত ৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য কোম্পানীর ২০১৮ সালে মোট প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ৭০ কোটি ৩২ লাখ টাকা, সর্বমোট অবলিখন মুনাফা হয়েছে ১ কোটি ১২ লাখ টাকা, কর পরবর্তি মূনাফা হয়েছে ৭ কোটি ২০ লাখ টাকা, ইপিএস হয়েছে ১টাকা ৫৬ পয়সা, মোট সম্পদ বৃদ্ধি পেয়ে হয়েছে ২২১ কোটি ৩৫ লাখ টাকা, এফডিআর বৃদ্ধি পেয়ে হয়েছে ১০০ কোটি ৭১ লাখ টাকা, অপ্রত্যাশিত ক্ষতির সঞ্চিতি বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৩ কোটি ৮৪ লাখ টাকা।
সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শিব শঙ্কর শাহা, এফসিএ, এফএলএমআই, বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারসহ কোম্পানীর সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। সভায় কোম্পানীর চেয়ারম্যান বিগত বছরের বার্ষিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন এবং আগামী অর্থ বছরে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ বৃদ্ধিসহ কোম্পানীর ভবিষৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সভা সুষ্ঠভাবে পরিচালনা করেন কোম্পানীর ডিজিএম এন্ড সচিব মোঃ সরফরাজ হোসেন, এসিএস।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত