সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ০৪:০৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ও শ্রেণিকৃত ঋণের চাপ আরও ঘনীভূত হয়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট শ্রেণিকৃত ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়, যা বিতরণকৃত মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। মাত্র তিন মাসের ব্যবধানে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সোমবার (২৩ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর আগের প্রান্তিক
অর্থাৎ গত জুন শেষে মোট ঋণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। সে হিসাবে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মোট ঋণ বিতরণ বেড়েছে ৫ হাজার ৫৭৪ কোটি টাকা; কিন্তু একই সময়ে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় চার গুণ। তথ্য বলছে, গত জুন শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। তিন মাসে শ্রেণিকৃত ঋণের অনুপাত বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট। পাশাপাশি নিট শ্রেণিকৃত ঋণের হার বেড়ে ১৬ দশমিক ১২ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে, আলোচ্য সময়ে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকায়। গত জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। অর্থাৎ এক প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা এবং মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৯ শতাংশে।
(সূচক, জুন ২০২৬ শেষে, সেপ্টেম্বর ২০২৬ শেষে, তিন মাসের পরিবর্তন)। (মোট ঋণ ১৮,৫০,৫৯৫ কোটি টাকা, ১৮,৫৬,১৬৯ কোটি টাকা, +৫,৫৭৪ কোটি টাকা)। (শ্রেণিকৃত ঋণ ৬,০৬,৫৫৫ কোটি টাকা, ৬,২৭,৪০৪ কোটি টাকা, +২০,৮৪৯ কোটি টাকা)। (শ্রেণিকৃত ঋণের হার ৩২.৭৮%, ৩৩.৮০%, +১.০২ শতাংশ পয়েন্ট ) (খেলাপি ঋণ ৫,৮১,২৩৮ কোটি টাকা, ৫,৯৭,৯৫৫ কোটি টাকা, +১৬,৭১৭ কোটি টাকা)
পরিসংখ্যানে আরও দেখা যায়, শ্রেণিকৃত ঋণের বড় একটি অংশ আদায় অনিশ্চিত পর্যায়ে চলে গেছে। সেপ্টেম্বর শেষে মোট শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ বা ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকাই ছিল মন্দ বা ক্ষতিজনক মানে। এ ছাড়া বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের (এসএমএ) ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকায়।
ঋণের মান অবনতির পাশাপাশি ব্যাংক খাতে প্রভিশন সংরক্ষণে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। গত সেপ্টেম্বর শেষে প্রয়োজনীয় ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা প্রভিশনের বিপরীতে ব্যাংকগুলো রাখতে পেরেছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। এতে সার্বিক প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকায়। তবে জুন মাসের তুলনায় ঘাটতি প্রায় ৪ হাজার ১৯ কোটি টাকা কমেছে এবং প্রভিশন কভারেজ অনুপাত ৫৪ শতাংশ থেকে বেড়ে ৫৪ দশমিক ৭৫ শতাংশে উন্নীত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের à¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি.-এর বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬ ব্যাংকের প্রà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট লিমিট না থাকায় আন্ত:ব্যাংক থেকেও ঋণ পাচ্ছে না কমার্স ব্যাংক, সিআরআর এবং... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুকà§... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: এবি ব্যাংক পিএলসি.-এর পাগলা শাখা সম্প্রতি সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়ে... বিস্তারিত
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে। নিজস্ব প্রতিবেদক: বীমা শিল্পে à¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে চার দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সোমবার (২৩ নভেম্বর) পোশাক খাত বিষয়ক নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। সকাল ১০টায়... বিস্তারিত