সামাজিক মাধ্যমে অপপ্রচার সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

Admin    ০৭:৪২ পিএম, ২০২৬-১১-২২    132


সামাজিক মাধ্যমে অপপ্রচার সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদটি ব্যাংকটির দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে সিটি ব্যাংক প্রতিবাদ ও ব্যাখ্যা জানিয়ে বলেছে, সংবাদটিতে প্রকৃত তথ্য উপেক্ষা করে ব্যাংকের একটি আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
সিটি ব্যাংক বলছে, প্রকৃত ঘটনা হলো, সংশ্লিষ্ট গ্রাহকপ্রতিষ্ঠানগুলো (এক গ্রাহকের কয়েকটি প্রতিষ্ঠান) ২০১৬ সাল থেকে সিটি ব্যাংকের ঋণসুবিধা গ্রহণ করে, যার মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে এই ঋণ অনিয়মিত হওয়ার পর গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হলেও ঋণগুলো পরিশোধ করা হয়নি। ২০২৪ সালে পুনরায় খেলাপি হওয়ার পর গ্রাহককে একাধিক আইনি নোটিশ ও ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। এমনকি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করেও তা রক্ষা করেননি।
পরবর্তী সময়ে ব্যাংক অর্থঋণ আদালত আইন ও নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে নেওয়া বন্ধকীকৃত সম্পত্তি প্রকাশ্য নিলামের ব্যবস্থা করে। নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তির বাজারমূল্য নির্ধারিত হয় ২২ কোটি ৮৫ লাখ টাকা এবং তাৎক্ষণিক বিক্রয়মূল্য ১৬ কোটি ৬৬ লাখ টাকা। অথচ ব্যাংক সম্পত্তিটি শেষমেশ বিক্রি করেছে ৩০ কোটি ২৫ লাখ টাকায়, যা নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অনেক বেশি। ফলে অত্যন্ত কম মূল্যে সম্পত্তি বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এখানে বিশেষভাবে উল্লেখ্য, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকের প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে তার ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপনের প্রয়াস নিন্দনীয়। এ ধরনের উপস্থাপন তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি তিনি যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন, সেই সিটি ব্যাংকের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে। একইভাবে, একটি বিদেশী ব্যাংকের আমন্ত্রণে এক গ্লোবাল ইভেন্টে বক্তা হিসেবে যোগ দিতে এবং পরে উমরাহ পালনের উদ্দেশে তার পূর্বনির্ধারিত ও অনুমোদিত বিদেশ সফরকে দুদকের অনুসন্ধানের সঙ্গে যোগ করে সংবাদ ছাপানো অনভিপ্রেত ও অন্যায়।

সিটি ব্যাংক যেকোনো আইনানুগ অনুসন্ধানে পূর্ণ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে অভিযোগের অনুসন্ধান শুরু করার জন্য মাত্র তদন্ত কর্মকর্তা নিয়োগ হওয়া আর অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি। -বিজ্ঞপ্তি
 
 
 
 
 
 
 
 
 

রিটেলেড নিউজ

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

Admin

বিবিএস নিউজ ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি.-এর বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬ ব্যাংকের প্রà¦... বিস্তারিত

নগদ অর্থ সংকটে নাজুক বাংলাদেশ কমার্স ব্যাংক, সহায়তা দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকও

নগদ অর্থ সংকটে নাজুক বাংলাদেশ কমার্স ব্যাংক, সহায়তা দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকও

Admin

নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট লিমিট না থাকায় আন্ত:ব্যাংক থেকেও ঋণ পাচ্ছে না কমার্স ব্যাংক, সিআরআর এবং... বিস্তারিত

নূরুল হুদা বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক

নূরুল হুদা বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক

Admin

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িà... বিস্তারিত

 বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে

বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে

Admin

নিজস্ব প্রতিবেদক: তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুকà§... বিস্তারিত

এবি ব্যাংকের পাগলা শাখা নতুন আঙ্গিকে উদ্বোধন

এবি ব্যাংকের পাগলা শাখা নতুন আঙ্গিকে উদ্বোধন

shoroni

বিবিএস নিউজ ডেস্ক: এবি ব্যাংক পিএলসি.-এর পাগলা শাখা সম্প্রতি সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়ে... বিস্তারিত

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

shoroni

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিলà... বিস্তারিত

সর্বশেষ

আ. লীগের মির্জা আজমকে খুঁজতে দুই পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আ. লীগের মির্জা আজমকে খুঁজতে দুই পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

Admin

পলাতক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভà... বিস্তারিত

এনবিআরের ভ্যাট রিটার্ন দাখিলের সার্ভার সচল হয়েছে

এনবিআরের ভ্যাট রিটার্ন দাখিলের সার্ভার সচল হয়েছে

Admin

নিজস্ব প্রতিবেদক: সার্ভার জটিলতায় ভোগান্তির পর সচল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল্য সংযà... বিস্তারিত

পপুলার লাইফের বরিশাল অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৮ লক্ষ  ৭৫ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বরিশাল অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৮ লক্ষ ৭৫ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

Admin

ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।   বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমà... বিস্তারিত

বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে

বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে

Admin

নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিদেশে অবস্থান করে ছবি-ভিডিও তà... বিস্তারিত