ব্যবস্থাপনা কোম্পানি আইন খেলাপি ঋণ কমানোর সহায়ক হতে পারে

Admin    ১১:৫০ এএম, ২০২৬-১১-২২    89


ব্যবস্থাপনা কোম্পানি আইন খেলাপি ঋণ কমানোর সহায়ক হতে পারে

নিজস্ব প্রতিবেদক:

'ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল' (সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি আইন) ব্যাংকের খেলাপি ঋণের বোঝাকে কমানোর জন্য সহায়ক হতে পারে। কোরিয়া, মালেশিয়াসহ পৃথিবীর অনেক দেশই এই আইন প্রয়োগে সফল হয়েছে। কিন্তু, এর সফলতা এবং ব্যর্থতা নির্ভর করবে কিভাবে আইনটা করা হচ্ছে এবং সেই আইনের প্রয়োগের ওপর।
শনিবার (২১ নভেম্বর) পলিসি থিংক অ্যান্ড রিসার্চ (পিটিআর) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ যৌথভাবে আয়োজিত 'ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল' শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। আলোচনা সভাটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আমরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত নিয়ে, বাংলাদেশের কনটেক্সটকে (প্রেক্ষাপটকে) রেখে, নিজেদের মতামত নিয়ে 'ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাক্ট' এর খসড়া করেছিলাম। চেষ্টা করেছি, বিদেশের অভিজ্ঞতা, আন্তর্জাতিক মান এবং বিদেশিদেরকে আকৃষ্ট করার মতো কিছু গুণাবলি রাখতে, যেন তারাও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির জন্য বিড করতে পারে।

আহসান এইচ মনসুর বলেন, এটা বাস্তবায়ন করতে অহেতুক ভয়ের কিছু নাই। এখানে এখন পর্যন্ত সরকারি তহবিলের কথা বলা হচ্ছে না। কেননা যদি সরকার কোনো সময় কেনা শুরু করে, তাহলে সব অ্যাসেট সরকারের কাছে বিক্রি করে দিয়ে খালাস হয়ে চলে আসবে। আমাদের ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ১০ টাকার স্টক, ১০০ টাকা দিয়ে কিনে। সরকারও তাই করবে। ১০০ টাকার ডিস্ট্রেসড অ্যাসেটের বর্তমান মূল্যে হয়তো ২০ টাকা, সরকার সেটা হয়তো ৮০ টাকায় দিয়ে দিবে। এই আইনের মধ্যে সরকারকে সেই ক্ষমতা দেওয়া হয়নি।

ড. মনসুর বলেন, তহবিলের জন্য সরকারের কাছে মুখাপেক্ষী হতে হচ্ছে না। উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি খাতের উদ্যোক্তাদের আকৃষ্ট করতে হবে। তারাই ব্যাংকের সাথে আলোচনা করে এসব সম্পদ হস্তান্তর করবেন এবং এই হস্তান্তর হবে স্থায়ী। আইনগতভাবে তখন ডিএমসি বা সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাছে কারও কোনো দায়বদ্ধতা থাকবে না। এটি স্পষ্টতই বেসরকারি খাতের একটি বাজারভিত্তিক উদ্যোগ। এখানে শুধু কোম্পানি ও ব্যাংককে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান  সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, "নন-পারফর্মিং লোনের (খেলাপি ঋণের) দায়-দায়িত্ব নিতে হবে রাজনৈতিক চাপ, বোর্ড অফ ডিরেক্টরস, চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য, টপ- সিনিয়র ম্যানেজমেন্ট টিমকে। কিন্তু এগুলোর জন্য দূর্ভাগ্যজনকভাবে দোষী করা হচ্ছে নিচের লেভেলের ব্রাঞ্চ ম্যানেজমেন্টকে। এটা খুবই দূর্ভাগ্যজনক। এটা হওয়া উচিত না।"
তিনি বলেন, অগ্রণী ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমি ২০০৪ সালে দায়িত্ব নেই, ২০১০ সালে ছেড়ে গেছি। ২০১০ সালে যখন দায়িত্ব ছেড়ে যাই, তখন আমাদের মোট ঋণ পোর্টফোলিও ছিল ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে ১০ শতাংশ, অর্থাৎ ৩ হাজার কোটি টাকা ছিল শ্রেণিকৃত ঋণ। ২০১০ সালে সব ইতিবাচক সূচক রেখে গিয়েছিলাম। কিন্তু ২০২৪ সালে যখন আবার দায়িত্ব নিই, তখন ব্যাংকের ঋণ পোর্টফোলিও ৫০ হাজার কোটি টাকায় বেড়ে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৫ হাজার কোটি টাকা শ্রেণিকৃত ঋণ, অর্থাৎ ৫০ শতাংশ। এর থেকে দুঃখজনক আর কিছু হয় না।

আবু নাসের বখতিয়ার বলেন, "যত্রতত্র ঋণ দেওয়া হয়েছে, কোনো ডিউ ডিলিজেন্স (বিধিবিধানের প্রতিপালন) হয় নাই এবং এসব ঋণের অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণেদিত। বোর্ড প্রেসার দিয়েছে ম্যানেজমেন্টকে; ম্যানেজমেন্ট বাধা দিতে পারে নাই, মেরুদণ্ড শক্ত ছিল না ম্যানেজমেন্টের। তারা ঋণ দিয়েছে এবং সেটাই আবার ঘাড়ে চেপেছে।" তিনি বলেন, "ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি— প্রস্তাবটা খুবই ভালো। কিন্তু প্রক্রিয়াগুলি খুব গুরুত্বপূর্ণ। প্রক্রিয়া কীভাবে? সিলেকশন প্রসেস কীভাবে হবে না হবে, কারা এটাকে দেখভাল করবে, কীভাবে এগুলোকে বাঁচায় রেখে তারপর পুনঃরায় বিক্রি করা হবে—এগুলো গুরুত্বপূর্ণ।"

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি বলেন, "প্রথম প্রশ্ন হচ্ছে, প্রকৃতপক্ষে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) প্রয়োজন কি না। এখন আমাদের হাতে যেসব ব্যবস্থা রয়েছে, যেমন অর্থঋণ আদালত, নেগোশিয়েশন, অল্টারনেটিভ ডিসপুট রেজোলিউশন— এদেরকে পরিপক্ক করে, পরিচ্ছন্ন করে আইন ব্যবস্থাটাকে আমরা যুগোপযোগী, কার্যকর করতে পারি, তাহলে আমরা এএমসির দিকে যাবই না। কারণ, এএমসি হচ্ছে সর্বশেষ অবলম্বন। পাকিস্তানের উদাহরণ দেখলে, তারা কিন্তু এএমসিতে ভালো করতে না পেরে, যে ব্যাংকগুলো থেকে যে অ্যাসেটগুলো কিনেছিল, সেই অ্যাসেটগুলো আবার ওরা ওই ব্যাংকের কাছে ফিরিয়ে দেয়। তাই আমাদেরকে প্রথম চিন্তা করতে হবে আমাদের এএমসি দরকার আছে কিনা।"
তিনি বলেন, "প্রয়োজনে অন্য দেশ থেকে এ খাতে অভিজ্ঞ কাউকে নিয়োগ দিতে হবে। হতে পারে দক্ষিণ কোরিয়া বা অন্য কোনো দেশ থেকে। তবে এর একটি নির্দিষ্ট সময়সীমা থাকতে হবে। ধরুন, পাঁচ বা ১০ বছরের জন্য। কারণ, দীর্ঘদিন এ ব্যবস্থা চালু থাকলে 'মোরাল হ্যাজার্ড' তৈরি হবে। ব্যাংকগুলো ভাবতে পারে, ঠিক আছে, আমি ঋণ দিলাম। আদায় করতে না পারলে সমস্যা নেই, আমার তো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। তাদের কাছে ঋণ বিক্রি করে দেব, এরপর তারাই তা আদায় করবে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। এ ছাড়া আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ও ব্যাংকিং খাত বিশেষজ্ঞ অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর সভাপতি খোরশেদ আলম, গোল্ডেন ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন প্রমুখ।

 


রিটেলেড নিউজ

এনবিআরের ভ্যাট রিটার্ন দাখিলের সার্ভার সচল হয়েছে

এনবিআরের ভ্যাট রিটার্ন দাখিলের সার্ভার সচল হয়েছে

Admin

নিজস্ব প্রতিবেদক: সার্ভার জটিলতায় ভোগান্তির পর সচল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল্য সংযà... বিস্তারিত

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Admin

নিজস্ব প্রতিবেদক: জাতীয় এসএমই পণ্য মেলার ১৩ তম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তার... বিস্তারিত

৬০ শতাংশে জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান উন্নীত করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

৬০ শতাংশে জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান উন্নীত করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

Admin

নিজস্ব প্রতিবেদক: মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবà¦... বিস্তারিত

পুরোপুরি ভাসমান হচ্ছে মুদ্রা বিনিময় হার আগামী এক মাসের মধ্যে

পুরোপুরি ভাসমান হচ্ছে মুদ্রা বিনিময় হার আগামী এক মাসের মধ্যে

Admin

নিজস্ব প্রতিবেদক: সম্পূর্ণ ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যা... বিস্তারিত

গ্রাহকের দাবি পরিশোধে বাধ্য করা হচ্ছে বিমা কোম্পানিগুলোকে : সংসদে অর্থমন্ত্রী

গ্রাহকের দাবি পরিশোধে বাধ্য করা হচ্ছে বিমা কোম্পানিগুলোকে : সংসদে অর্থমন্ত্রী

abul bashar

নিজস্ব প্রতিবেদক বীমা গ্রাহকদের আটকে থাকা দাবি পরিশোধে কোম্পানিগুলোকে নিজেদের জমি বিক্রি করতে à... বিস্তারিত

রেকর্ড ডেটের আগে কাল থেকে স্পট মার্কেটে লেনদেন করবে ৬ কোম্পানি

রেকর্ড ডেটের আগে কাল থেকে স্পট মার্কেটে লেনদেন করবে ৬ কোম্পানি

abul bashar

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির শেয়ার আগামীকাল বুধবার (১১ নভেম্বর) থেকে স্পট মার্কেট ও ব্à¦... বিস্তারিত

সর্বশেষ

সামাজিক মাধ্যমে অপপ্রচার সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সামাজিক মাধ্যমে অপপ্রচার সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

Admin

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের à¦... বিস্তারিত

আ. লীগের মির্জা আজমকে খুঁজতে দুই পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আ. লীগের মির্জা আজমকে খুঁজতে দুই পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

Admin

পলাতক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভà... বিস্তারিত

এনবিআরের ভ্যাট রিটার্ন দাখিলের সার্ভার সচল হয়েছে

এনবিআরের ভ্যাট রিটার্ন দাখিলের সার্ভার সচল হয়েছে

Admin

নিজস্ব প্রতিবেদক: সার্ভার জটিলতায় ভোগান্তির পর সচল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল্য সংযà... বিস্তারিত

পপুলার লাইফের বরিশাল অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৮ লক্ষ  ৭৫ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বরিশাল অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৮ লক্ষ ৭৫ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

Admin

ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।   বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমà... বিস্তারিত