শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ০৬:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
ক্রেডিট লিমিট না থাকায় আন্ত:ব্যাংক থেকেও ঋণ পাচ্ছে না কমার্স ব্যাংক, সিআরআর এবং এসএলআর রাখতে ব্যর্থ ফেরত দিতে পারছে না আমানতকারীদের টাকা, নগদ অর্থ সহায়তা দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকও।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন: বাংলাদেশ কমার্স ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কঠোর পর্যবেক্ষণে আছে, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক এর জরিমানা নিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংক এর চেয়ারশ্যান আব্দুল হামিদ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন মওকুফের জন্য আবেদন করেছি।
আস্থার সংকটের কারণে নতুন আমানত না আসা, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জমা রাখা টাকা হঠাৎ করে তুলে নেয়া, ব্যাংক ও নন-আর্থিক প্রতিষ্ঠানে রাখা অর্থ আদায় করতে না পারা এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো নগদ অর্থের সহায়তা না পাওয়ায় আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল)। ব্যাংকটি এখন চরম অর্থ সংকটের মধ্যে পড়েছে।
সম্প্রতি ব্যাংকটির ম্যানেজমেন্টের পক্ষ থেকে চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের কাছে প্রদান করা একটি প্রতিবেদন পর্যালোচনা করে কমার্স ব্যাংকের এই নাজুক চিত্র দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। শুরু থেকেই ব্যাংকের তারল্য পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে বিগত আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে ব্যাংকের তারল্য পরিস্থিতির তীব্র অবনতি ঘটে, যা বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় উপনীত হয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে এই সংকটের কোনো উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হয়নি।
প্রতিবেদন মতে, জরুরি তারল্য সংকট মেটাতে ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রথমে ১ হাজার ২৫০ কোটি টাকা এবং পরবর্তীতে ২ ডিসেম্বর ২০২৪ তারিখে ৫০০ কোটি টাকা (মোট ১ হাজার ৭৫০ কোটি টাকা) বিশেষ তারল্য সহায়তার আবেদন করেছিল ব্যাংকটি। তবে বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ৯ জানুয়ারি ২০২৫ তারিখে মাত্র ২০০ কোটি টাকার ডিমান্ড লোন অনুমোদন দেয় (যার বর্তমান আসল স্থিতি ১৭৫ কোটি টাকা। ৯০ দিনের মেয়াদী এই ঋণ নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে না পারায় কেন্দ্রীয় ব্যাংক তাগাদা দিয়ে আসছে। ব্যাংকটি এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের আসল বাবদ ২৫ কোটি টাকা এবং সুদ বাবদ ১৪ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধ করেছে।
বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় গত ৫ মে ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের কাছে আবারও ২ হাজার ২৫০ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ চায় ব্যাংকটি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি।
প্রতিবেদন বলছে, বর্তমানে বাংলাদেশ ব্যাংক কমার্স ব্যাংকের কাছে ওভার ড্রাফট বাবদ ৪৩৯ কোটি ৬৯ লাখ টাকা, রেপো বাবদ ২৫৯ কোটি ২৯ লাখ টাকা এবং ডিমান্ড লোন (ক্যাশ লিকুইডিটি) বাবদ ১৭৫ কোটি টাকা পাবে। আর বকেয়া পড়া সুদ ও জরিমানার পরিমাণ হল রেপো সুদ ২৭ কোটি ৪৬ লাখ টাকা, পেনাল ইন্টারেস্ট (দণ্ড সুদ) ১০০ কোটি ৩৪ লাখ টাকা এবং ইন্টার ব্যাংক রেপো বাবদ ১ কোটি শূন্য ৪ কোটি টাকা।
প্রতিবেদন মতে, বাংলাদেশ ব্যাংকে রাখা ৩৪২ কোটি ০৬ লাখ টাকার সরকারি সিকিউরিটিজের বিপরীতে নেওয়া ৩১৭ কোটি ০৭ লাখ টাকার রেপো (সুদসহ ৩১৮ কোটি ৩০ লাখ টাকা) গত ৫ মে ২০২৬ তারিখের মধ্যে পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও কমার্স ব্যাংক তা পরিশোধ করতে পারেনি। ব্যাংকের চলতি হিসাব নেতিবাচক হওয়ায় ওভারড্রাফট পরবর্তীতে ৪৩৯ কোটি ৭০ লাখ টাকার ডিমান্ড লোনে রূপান্তরিত হয়েছে। বিসিবির সংকটের অন্যতম বড় কারণ হলো কমার্স ব্যাংকের বিনিয়োগ করা বিপুল টাকা ফেরত না পাওয়া। বর্তমানে ৭টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং ৫টি ব্যাংকে কমার্স ব্যাংকের মূল ও সুদসহ মোট ১ হাজার ৫৩৭ কোটি ৮৭ লাখ টাকা দীর্ঘদিন ধরে অনাদায়ী অবস্থায় আটকে আছে । নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা স্থিতি মোট ১,১৬৮.৯৮ কোটি টাকা
তথ্য মতে, আপদকালীন সময়ে কলমানি মার্কেট থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করা হলেও অন্যান্য ব্যাংকের সঙ্গে ‘ক্রেডিট লিমিট’ না থাকায় তা সম্ভব হয়নি। এছাড়া বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে কমার্স ব্যাংকের রাখা ডিপিএস/এফডিআরের মেয়াদের টাকা আটকে যাওয়া এবং নতুন আমানত না আসার ফলে ঋণ বিতরণসহ স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে।অন্য ব্যাংক-নন-ব্যাংকিং প্রতিষ্ঠানে আটকা ১,৫৩৭ কোটি টাকা
আভিভা ফাইনান্সে মোট ৪০৮.০৭ কোটি টাকা, পিপলস লিজিংয়ে মোট ২৭২.৯৭ কোটি টাকা, ইন্টারন্যাশনাল লিজিংয়ে মোট ২৬৫.২৪ কোটি টাকা, বিআইএফসিতে মোট ১৪৭.২০ কোটি টাকা, এফএসএফএস ফাইনান্সে মোট ৩৭.৮৯ কোটি টাকা, ফার্স্ট ফাইনান্সে মোট ১৫.৭৭ কোটি টাকা এবং প্রিমিয়ার লিজিংয়ে মোট ১২.১৬ কোটি টাকা। এ খাতে মোট অনাদায়ী মূল টাকা ৭০০.৫৯ কোটি এবং সুদ ৪৬৮.৩৯ কোটি টাকা। ব্যাংক খাতে আটকা মোট ৪১৪.৭৭ কোটি টাকা
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মোট ২১৫.৪৫ কোটি টাকা। ইউনিয়ন ব্যাংকে মোট ১৬৭.৭৯ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকে মোট ৩২.৬৮ কোটি টাকা। আইসিবি ইসলামী ব্যাংকে ২.৮৪ কোটি টাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ: ০.০১ কোটি টাকা। ব্যাংক খাতে মোট অনাদায়ী মূল টাকা ৩৪৮.৫৬ কোটি এবং সুদ ৬৬.২১ কোটি টাকা।
ব্যাংকটিতে আটকে আছে ১,২৭৮ কোটি টাকার কর্পোরেট আমানত
প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটিতে মোট ৩৩টি প্রতিষ্ঠানের ১ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ টাকার কর্পোরেট আমানত গচ্ছিত রয়েছে। আমানত ও মুনাফার টাকা সময়মতো ফেরত দিতে না পারায় প্রতিনিয়ত শাখা ব্যবস্থাপকদের গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে।
তথ্য মতে, শীর্ষ ১০ কর্পোরেট আমানতকারী প্রতিষ্ঠান হল-পল্লী সঞ্চয় ব্যাংকের ১৯২.৬৭ কোটি টাকা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (সিটি সার্ভিস প্রজেক্ট) ১৮৯.৬৬ কোটি টাকা। পল্লী বিদ্যুৎ সমিতির ১১৩.৬০ কোটি টাকা। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লিঃ এর ১০৭.০২ কোটি টাকা। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৯৮.৭১ কোটি টাকা। জেলা পরিষদ তহবিলের ৭৮.০৫ কোটি টাকা। সাধারণ বীমা কর্পোরেশনের ৭৮.০৪ কোটি টাকা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৫৩.০৫ কোটি টাকা। ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের ৩৮.৬৫ কোটি টাকা। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ৩৮.২২ কোটি টাকা। এছাড়া (অন্যান্য ২৩টি প্রতিষ্ঠানের আমানত রয়েছে ২৯১.২৬ কোটি টাকা)।
ডিপিএস ও রাজস্ব জমা স্থগিত
প্রতিবেদন অনুযায়ী, মেয়াদ পূর্ণ হলেও ডিপিএস ও মেয়াদী আমানতকারীদের পাওনা টাকা দিতে পারছে না বাংলাদেশ কমার্স। অন্যদিকে আমানতকারীদের সুদের ওপর কাটা উৎসে কর ও ভ্যাটের ৫৭.১৫ কোটি টাকা সময়মতো সরকারি কোষাগারে জমা দেয়নি বিসিবি। (যার মধ্যে আমানত সুদের ট্যাক্স ৪৯.৫৩ কোটি টাকা এবং আবগারি শুল্ক ২.৬০ কোটি টাকা)।
সিআরআর ও এসএলআর ঘাটতি এবং ৮১ কোটি টাকার জরিমানা
নগদ অর্থের সংকটে সংবিধিবদ্ধ জমা সিআরআর এবং এসএলআর সংরক্ষণে ব্যর্থ হচ্ছে ব্যাংকটি। বর্তমানে ব্যাংকটির সিআরআর ঘাটতি ১৪৭.৬৭ কোটি টাকা এবং এসএলআর ঘাটতি ৪২৭.৩৫ কোটি টাকা। দীর্ঘদিন এই ঘাটতি বজায় থাকায় বাংলাদেশ ব্যাংক কমার্স ব্যাংকের ওপর ৮১.২২ কোটি টাকার দণ্ড সুদ ও জরিমানা আরোপ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কমার্স ব্যাংক এর চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, আমরা সংকট কাটানোর চেষ্টা করছি।
বাংলাদেশ কমার্স ব্যাংকের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাণিজ্য প্রতিদিনকে বলেন, অনেকগুলো ব্যাংকের অবস্থাই খারাপ। আমরা একটা একটা করে সমাধানের চেষ্টা করছি। ইতিমধ্যে পাঁচটা ব্যাংককে একিভূত করা হয়েছে। একসাথে তো আরও বেশি ব্যাংকে ধরা যায় না।
নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুকà§... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: এবি ব্যাংক পিএলসি.-এর পাগলা শাখা সম্প্রতি সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়ে... বিস্তারিত
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিলà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় পেট্রোল নিয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে à... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ডিআরইউ ও ন্যাশনাল লাইফ ইনà... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি- এর সেলস অ্à... বিস্তারিত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় à... বিস্তারিত