শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ০৬:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় পেট্রোল নিয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে মো. নাহিদ সরকার (৩৩) ও মো. আপন (১৮) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও এক লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, মহাসড়কে চলাচলকারী যানবাহনে অগ্নিসংযোগ ও আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন তারা।
নাহিদ এলাকায় রাতুল নামে পরিচিত। তিনি গাজীপুর মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরাে জানায়, বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় আসকর আলী পেট্রোল পাম্পের কাছে সার্ভিস লেনে চেকপোস্ট বসায় পুলিশের একটি দল। এ সময় নাওজোড়ের দিক থেকে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়িতে থাকা একটি পানির বোতল থেকে প্রায় এক লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেফতার করে পুলিশ এবং তাদের সহযোগী মাহিম (১৮) পালিয়ে যায়।
পুলিশের ভাষ্যমতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন সরকার রিপনের নির্দেশে তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন।
নিজেদের মালিকানাধীন আসকর আলী পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে মহাসড়কে চলাচলকারী যানবাহনে আগুন দেওয়া এবং টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা ছিল তাদের। তবে অগ্নিসংযোগের আগেই পুলিশ তাদের আটক করে।
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্à¦... বিস্তারিত
আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বইমেলা। গতকাল সোমবার পà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কলসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠী নাগরিক সমাজ, ঢাà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৮ নং নলুয়া ইউনিয়নের আফালকাঠী জয়নাল আবেদিন মাà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত কলসকাঠী ইউনিয়নের ঢাকায় বসবাসরত নাগরিকদà§... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পূর্ণমিলনী ও অলোচনা সভা। গত ১৩ মে ২০... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট লিমিট না থাকায় আন্ত:ব্যাংক থেকেও ঋণ পাচ্ছে না কমার্স ব্যাংক, সিআরআর এবং... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ডিআরইউ ও ন্যাশনাল লাইফ ইনà... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি- এর সেলস অ্à... বিস্তারিত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় à... বিস্তারিত