বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে

Admin    ১২:৪৬ পিএম, ২০২৬-১১-১৬    9


 বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে

নিজস্ব প্রতিবেদক: তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুকুক (ইসলামি বন্ড) নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ১ ডিসেম্বর এ নিলাম হবে। ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর বিপরীতে এ সুকুক ইস্যু করা হবে।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে সুকুকের নিলাম হবে। ইতোমধ্যে প্রকল্পের প্রস্তাব ও শরিয়াহ যোগ্যতা ব্যবস্থাপনা বিভাগের অধীন গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদনক্রমে চূড়ান্ত করা হয়েছে।

প্রসপেক্টাস অনুযায়ী, ইজারা পদ্ধতিতে নিলামের মাধ্যমে ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের এ সুকুক ইস্যু করা হবে। এর মেয়াদপূর্তির তারিখ ২০২৭ সালের ২ জুন। বিনিয়োগকারীরা এ সুকুকে বিনিয়োগের বিপরীতে ১৮২ দিনে ভাড়া বাবদ মোট ১২১ কোটি ২৫ লাখ টাকা পাবেন। বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে এ অর্থ এককালীন পরিশোধ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে এমন সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি এ নিলামে অংশ নিতে পারবে। এছাড়া দেশি-বিদেশি বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন ফান্ডের বাংলাদেশ ব্যাংকে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব থাকলে তারাও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবে।

বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক কেনার জন্য ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শরিয়াহ সিকিউরিটিজ মডিউলে (এসএসএম) নিজ নিজ সুকুক ইনভেস্টর (এসআই) আইডির বিপরীতে অনলাইনে বিড দাখিল করতে পারবেন।

নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআই আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিলামে সফল বিনিয়োগকারীদের অনুকূলে বরাদ্দ করা সুকুকের পরিমাণ ১ ডিসেম্বর বিকেল ৩ টায় এসএসএমে জানা যাবে।


রিটেলেড নিউজ

এবি ব্যাংকের পাগলা শাখা নতুন আঙ্গিকে উদ্বোধন

এবি ব্যাংকের পাগলা শাখা নতুন আঙ্গিকে উদ্বোধন

shoroni

বিবিএস নিউজ ডেস্ক: এবি ব্যাংক পিএলসি.-এর পাগলা শাখা সম্প্রতি সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়ে... বিস্তারিত

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

shoroni

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিলà... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

shoroni

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋà¦... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

shoroni

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

shoroni

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

shoroni

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

সর্বশেষ

মো. মিজানুর রহমান বাদলের মৃত্যুতে নলুয়ায় শোকের ছায়া

মো. মিজানুর রহমান বাদলের মৃত্যুতে নলুয়ায় শোকের ছায়া

Admin

নিজস্ব প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৮ নম্বর নলুয়া ইউনিয়নের আফালকাঠি গ্রামের কৃতী সনà... বিস্তারিত

জমকালো আয়োজনে অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম কাজলের জন্মদিন উদযাপন

জমকালো আয়োজনে অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম কাজলের জন্মদিন উদযাপন

Admin

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম কাà... বিস্তারিত

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি'র বীমা দাবীর চেক হস্তান্তর

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি'র বীমা দাবীর চেক হস্তান্তর

Admin

বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি নন লাইফ বীমা কোম্পানী প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি. এর অতিরিক্ত ব্যবসà§... বিস্তারিত

রংপুর অঞ্চলে পপুলার লাইফের ২ কোটি ১৯ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

রংপুর অঞ্চলে পপুলার লাইফের ২ কোটি ১৯ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Admin

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত