সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ০৫:৫০ এএম
নিজস্ব প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৮ নম্বর নলুয়া ইউনিয়নের আফালকাঠি গ্রামের কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান বাদল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম বাদল আফালকাঠি গ্রামের মরহুম তোফাজ্জল হোসেন মৃধার জ্যেষ্ঠ পুত্র এবং নলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান মিরনের বড় ভাই।
তিনি ছিলেন সৎ, বিনয়ী, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ। তাঁর মৃত্যুতে নলুয়া ইউনিয়নসহ বাকেরগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম কাà... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি নন লাইফ বীমা কোম্পানী প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি. এর অতিরিক্ত ব্যবসà§... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান সাঈদ আহমেদ ও সারোয়ার আলমকে ভাইস চেয়ার... বিস্তারিত