জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ০৮:৪১ পিএম, ২০২৬-১০-১৪    1175

 জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি সাঈদ আহমেদ  এমপি’র সভাপতিত্বে আজ ১৪ অক্টোবর, ২০২৬ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যবৃন্দের সাথে  জনপ্রশাসন মন্ত্রণালয় ও  জাতীয়  সংসদ সচিবালয়ের  উপস্থিত কর্মকর্তাবৃন্দের পরিচিতি অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে সভাপতি,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ঢাকা -৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক  সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ প্রস্তাব উত্থাপন করেন এবং তা কমিটিতে গৃহীত হয়।

কমিটির সভাপতি  মহান মুক্তিযুদ্ধে শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বৈঠকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ৯০ এর গণঅভ্যুত্থান  এবং ২০২৪ এর জুলাই গণ অভ্যুত্থানে নিহত জুলাইযোদ্ধাদের স্মরণ এবং আহতদের প্রতি দ্রুত সুস্থতা কামনা  করা হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর /সংস্থাসমূহ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন একাডেমি, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর,  সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতাল, বিয়াম ফাউন্ডেশন, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা), জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি (এনএপিডি) সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কমিটি  সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে অগ্রাধিকার প্রদান, মন্ত্রণালয়ে যেসব প্রকল্পের কার্যক্রমে ধীরগতি তা অনুসন্ধান করার জন্য  এবং  ‘সবার উপরে বাংলাদেশ ’ বাস্তবায়নে  বর্তমান সরকারের কার্যক্রমে দায়িত্ব পালনে কোন প্রকার অসহযোগিতা বা অবহেলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
 
কমিটি রাষ্ট্র মেরামতে মননশীলতার পরিবর্তন ঘটিয়ে জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ  ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠ পর্যায়ে সকলকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম চালানোর পরামর্শ প্রদান করে।

বৈঠকে সমস্যা সমাধানে দেশের কাঠামো পরিবর্তনে পূর্বের ন্যায় ধ্যান-ধারণা থেকে বের হয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ প্রদান করে।বৈঠকে  কমিটি সদস্য  ও  জনপ্রশাসন মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, এমপি . বি. এম আশরাফ উদ্দিন (নিজান), এমপি; শাহজাহান চৌধুরী, এমপি;  মোঃ আমিরুল ইসলাম খান, এমপি; ফখর উদ্দিন আহমেদ, এমপি; রেহেনা আক্তার রানু, এমপি  ও মোঃ নূরুল ইসলাম, এমপি   অংশগ্রহণ  করেন।বৈঠকে  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব,  সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন সংস্থা সমূহের  ঊর্ধ্বতন  এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন

Bank Bima Shilpa

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন ... বিস্তারিত

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

Bank Bima Shilpa

সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সরà§... বিস্তারিত

জাতীয় প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদককে দৈনিক নিরপেক্ষ সংবাদ ও ব্যাংক বীমা শিল্প পত্রিকার শুভেচ্ছা

জাতীয় প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদককে দৈনিক নিরপেক্ষ সংবাদ ও ব্যাংক বীমা শিল্প পত্রিকার শুভেচ্ছা

Bank Bima Shilpa

  নিজস্ব প্রতিবেদক: আজ ১১ জানুয়ারী ২০২১ সদ্য নির্বাচিত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সস্পাদককে ফুল... বিস্তারিত

 বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

Bank Bima Shilpa

  নিজস্ব প্রতিবেদক     প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে ... বিস্তারিত

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী  

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী  

Bank Bima Shilpa

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্ত রক্ষা, মাদক, চোরাচালান সর্বোপরি দেশের সার্বভৌমত্ব র... বিস্তারিত

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লক্ষ বীমা দাবী পরিশোধ

ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লক্ষ বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেক্স: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

কুমিল্লা অঞ্চলে পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুমিল্লা অঞ্চলে পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

পপুলার লাইফের ফেনী জেলার বীমা দাবীর ২ কোটি ৫৩ লক্ষ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ফেনী জেলার বীমা দাবীর ২ কোটি ৫৩ লক্ষ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক : বীমা শিল্পে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দ্রুত বীমা দাবী পরিশà§... বিস্তারিত

নোয়াখালী অঞ্চলে পপুলার লাইফের  ৪ কোটি ৩১ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর