মেঘনা লাইফের নবায়ন প্রিমিয়াম সংগ্রহে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

shoroni    ০৮:২৯ পিএম, ২০২৬-১০-০৫    1623

মেঘনা লাইফের নবায়ন প্রিমিয়াম সংগ্রহে  বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র “নবায়ন প্রিমিয়াম সংগ্রহ ও তামাদি পলিসি চালুকরণ সংক্রান্ত” উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। ঢাকায় অনুষ্ঠিত এ সভায় সারাদেশ থেকে আগত কোম্পানীর বিভিন্ন স্তরের উন্নয়ন কর্মীগণ উপস্থিত ছিলেন। মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ৩০ বছর পদার্পণ উপলক্ষ্যে সেপ্টেম্বর ২০২৬ হতে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৪মাস ব্যাপি “নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব” নামে বিশেষ একটি ক্যাম্পেইন শুরু করা হয়েছে। যে সকল মাঠ-কর্মী সেপ্টেম্বর মাসের নবায়ন প্রিমিয়াম সংগ্রহ ও তামাদি/পেইড-আপ পলিসি চালুর লক্ষ্যমাত্রা অর্জন করেছে তাদেরকে উক্ত সভায় পুরষ্কৃত করে উৎসাহ প্রদান করা হয়। মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, “নবায়ন প্রিমিয়াম হলো লাইফ বীমার মূল চালিকা শক্তি।

কিন্তু লাইফ বীমা খাতে নবায়ন প্রিমিয়াম সংগ্রহের চেয়ে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ফলে একটি বড় অংশের পলিসি তামাদি ও পেইড-আপ হয়ে যাচ্ছে, যা বীমা খাতের সমস্যা বৃদ্ধির একটি উল্লেখযোগ্য কারণ। মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন ক্যাম্পেইন এর মাধ্যমে নবায়ন প্রিমিয়াম সংগ্রহ এবং তামাদি ও পেইড-আপ পলিসি চালু করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।”

উল্লেখ্য, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি বিগত বছর সমূহে ৪৪২৮.৫০ কোটি টাকার বীমা দাবী পরিশোধের মাধ্যমে পলিসিহোল্ডারদের আস্থা অর্জন করেছে। ২০২৫ সালে কোম্পানী ২৮৬.৭৮ কোটি টাকা দাবী পরিশোধ করেছে এবং দাবী পরিশোধের হার ৯৮.৭৪%। ২০২৬ সালে জানুয়ারী হতে সেপ্টেম্বর পর্যন্ত দাবী পরিশোধ করেছে ১৯৪.১৮ কোটি টাকা। কোম্পানী মৃত্যু দাবীসহ সকল বীমাদাবীর অর্থ পলিসিহোল্ডারদের ব্যাংক একাউন্টে আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় বিইএফটিএন (BEFTN) ও আরটিজিএস (RTGS)-এর মাধ্যমে প্রেরণ করা হয়ে থাকে। এ প্রক্রিয়ায় পলিসিহোল্ডারগণ ঘরে বসেই বীমা দাবীর টাকা পেয়ে থাকেন।

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান ও বিআইএ এর সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল), কোম্পানীর পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক এফসিএ, কনসালটেন্ট ও হেড অব মার্কেটিং জয়নাল আবেদীন ভূঁঞা এফএলএমআই এবং কোম্পানীর উন্নয়ন কর্মকর্তাবৃন্দ।

রিটেলেড নিউজ

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন

Admin

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ডিআরইউ ও ন্যাশনাল লাইফ ইনà... বিস্তারিত

এনআরবি ইসলামিক লাইফের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত

এনআরবি ইসলামিক লাইফের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত

Admin

বিবিএস নিউজ ডেস্ক: লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি- এর সেলস অ্à... বিস্তারিত

রাজধানী ঢাকায় সন্ধানী লাইফের জোনাল সম্মেলন অনুষ্ঠিত

রাজধানী ঢাকায় সন্ধানী লাইফের জোনাল সম্মেলন অনুষ্ঠিত

Admin

বিবিএস নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্à... বিস্তারিত

গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করলো মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করলো মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

Admin

সংবাদ বিজ্ঞপ্তি: কর্পোরেট গভর্ন্যান্স বা প্রাতিষ্ঠানিক সুশাসনে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতিস্... বিস্তারিত

নিটল ইন্স্যুরেন্স পিএলসি এর করপোরেট সুশাসনে সিলভার অ্যাওয়ার্ড অর্জন

নিটল ইন্স্যুরেন্স পিএলসি এর করপোরেট সুশাসনে সিলভার অ্যাওয়ার্ড অর্জন

Admin

বিবিএস নিউজ ডেস্ক:: করপোরেট সুশাসনে অবদানের স্বীকৃতি হিসেবে আইসিএসবি'র সিলভার অ্যাওয়ার্ড অর্জন à... বিস্তারিত

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি'র বীমা দাবীর চেক হস্তান্তর

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি'র বীমা দাবীর চেক হস্তান্তর

Admin

বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি নন লাইফ বীমা কোম্পানী প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি. এর অতিরিক্ত ব্যবসà§... বিস্তারিত

সর্বশেষ

নগদ অর্থ সংকটে নাজুক বাংলাদেশ কমার্স ব্যাংক, সহায়তা দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকও

নগদ অর্থ সংকটে নাজুক বাংলাদেশ কমার্স ব্যাংক, সহায়তা দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকও

Admin

নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট লিমিট না থাকায় আন্ত:ব্যাংক থেকেও ঋণ পাচ্ছে না কমার্স ব্যাংক, সিআরআর এবং... বিস্তারিত

নাশকতার প্রস্তুতির অভিযোগে গাজীপুরে গ্রেফতার ২

নাশকতার প্রস্তুতির অভিযোগে গাজীপুরে গ্রেফতার ২

Admin

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় পেট্রোল নিয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে à... বিস্তারিত