বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa    ০৫:৪৪ পিএম, ২০২৬-০৯-০৩    477

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। আইডিআরএ'র উদ্যোগে দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা এসব দাবির অর্থ চেকের মাধ্যমে গ্রাহকদের দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইডিআরএ'র সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

এসব দাবি সাতটি লাইফ বীমা কোম্পানির পলিসিধারীদের দেয়া হয়েছে। কোম্পানিগুলো হলো- বায়রা লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স।

এর মধ্যে বায়রা লাইফ ইন্স্যুরেন্স ৮ জন গ্রাহকের ৪ লাখ ৫১ হাজার টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫২৮ জন গ্রাহকের ৫ কোটি ৪২ লাখ টাকা, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ৪ জন গ্রাহকের ২ লাখ ৫১ হাজার টাকা এবং হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ১৫ জন গ্রাহকের ১০ লাখ ৬৬ হাজার টাকা পরিশোধ করেছে।

এ ছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৬২৪ জন গ্রাহকের ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ১ হাজার ৩৫০ জন গ্রাহকের ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার টাকা এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ২০ জন গ্রাহকের ৫ লাখ ২১ হাজার টাকা পরিশোধ করেছে।

আইডিআরএ জানিয়েছে, এই সাতটি কোম্পানির মাধ্যমে ৯৪টি চেকের বিপরীতে মোট ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবির অর্থ পরিশোধ করা হয়েছে।

আইডিআরএ'র চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, গ্রাহকদের স্বার্থ ও অধিকার নিশ্চিত করা আইডিআরএ'র প্রধান অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে আটকে থাকা বীমা দাবির অর্থ পরিশোধের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই কার্যক্রম নেয়া হয়েছে।

তিনি জানান, সম্পদ তরলীকরণের মাধ্যমে ভবিষ্যতেও পর্যায়ক্রমে আরও বীমা দাবি পরিশোধ করা হবে। একই সঙ্গে বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকসেবা উন্নয়নে ঝুঁকিভিত্তিক তদারকি এবং ডিজিটাল সেবা চালুর কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে।

আইডিআরএ'র তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত এই সাতটি লাইফ বীমা কোম্পানির বীমা দাবি অনিষ্পন্ন ছিল। এর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৬৬ হাজার ৪৭৭ জন গ্রাহকের অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল সবচেয়ে বেশি, ৩ হাজার ২২৭ কোটি ৭৩ লাখ টাকা।

বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৩৩ হাজার ১৩১ জন গ্রাহকের অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল ৭৯ কোটি ৩০ লাখ টাকা। গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের ১৮ হাজার ৩৩১ জন গ্রাহকের অনিষ্পন্ন দাবি ছিল ৪৬ কোটি ৬৭ লাখ টাকা। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১৫ হাজার ২৬৭ জন গ্রাহকের অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল ৩৫ কোটি ৪৯ লাখ টাকা।

এ ছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২ লাখ ৫৩ হাজার ৫৬৭ জন গ্রাহকের অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল ২৬৯ কোটি ৬১ লাখ টাকা। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪২ হাজার ১৬২ জন গ্রাহকের ১৬২ কোটি ৬৫ লাখ টাকা এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ৮৪ হাজার ৯৪৩ জন গ্রাহকের ২২৩ কোটি ১৯ লাখ টাকার দাবি অনিষ্পন্ন ছিল।

রিটেলেড নিউজ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লক্ষ বীমা দাবী পরিশোধ

ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লক্ষ বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেক্স: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

কুমিল্লা অঞ্চলে পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ফেনী জেলার বীমা দাবীর ২ কোটি ৫৩ লক্ষ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ফেনী জেলার বীমা দাবীর ২ কোটি ৫৩ লক্ষ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক : বীমা শিল্পে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দ্রুত বীমা দাবী পরিশà§... বিস্তারিত

নোয়াখালী অঞ্চলে পপুলার লাইফের  ৪ কোটি ৩১ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর

নোয়াখালী অঞ্চলে পপুলার লাইফের ৪ কোটি ৩১ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

পপুলার লাইফের নারায়ণগঞ্জ অঞ্চলে ৪ কোটি ১৯ লক্ষ ৯৭ হাজার টাকার বীমা দাবী পরিশোধ

পপুলার লাইফের নারায়ণগঞ্জ অঞ্চলে ৪ কোটি ১৯ লক্ষ ৯৭ হাজার টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

 বিবিএস নিউজ ডেস্ক : দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের à... বিস্তারিত

সর্বশেষ

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

 জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈà¦... বিস্তারিত