আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa    ১১:১৩ এএম, ২০২৬-০৮-২৩    604


আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী । গত ১৯শে আগস্ট, ২০২৬ তারিখে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন  চৌধুরী তাঁর দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত দক্ষতা, টেকসই প্রবৃদ্ধি ও ব্যবসায়িক রূপান্তরে সফল নেতৃত্বের জন্য সুপরিচিত।

এবি ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি আমানতকারীদের আস্থা অর্জন এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। একইসঙ্গে টেমেনোস কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়ন এবং তথ্য নিরাপত্তায় ওঝঙ ২৭০০১:২০২২ সনদ অর্জনের মাধ্যমে ব্যাংকটির প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী হয়।

তিনি ২০২০ সালে ব্যাংক এশিয়ায় প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। সেখানে মূলধন শক্তিশালীকরণসহ প্রতিষ্ঠানটির ভিত্তি আরও সুদৃঢ় করতে সংস্কার কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে তিনি কর্মরত ছিলেন। এছাড়া, এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের কৌশলগত কার্যক্রমও তিনি তদারকি করেছেন।

চৌধুরী ঢাকায় ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কর্মরত ছিলেন। পরবর্তীকালে স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখেন।

এবি ব্যাংকে নিয়োগ প্রসঙ্গে আরিফ বিল্লাহ আদিল চৌধুরী বলেন, ‘এবি ব্যাংকের বর্তমান এই গুরুত্বপূর্ণ অভিযাত্রায় নিজেকে যুক্ত করতে পেরে সত্যিই গৌরব বোধ করছি। আমার লক্ষ্য থাকবে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা জোরালোকরণ এবং আমাদের আমানতকারী ও শেয়ারহোল্ডারদের বিশ্বাসকে আরও মজবুত করা। সবশেষে, এই প্রতিষ্ঠানকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চাই যেখানে আমাদের গ্রাহকগণের আস্থা দীর্ঘমেয়াদে আমাদের সাথে সংযুক্ত থাকবে।’

চৌধুরী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি এবং কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

গ্রাহক আস্থা আরও সুদৃঢ়করণ, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং ব্যাংকের চলমান রূপান্তর কার্যক্রমকে এগিয়ে নিতে তাঁর এই নিয়োগ দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক- এবি ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

 


রিটেলেড নিউজ

এবি ব্যাংকের পাগলা শাখা নতুন আঙ্গিকে উদ্বোধন

এবি ব্যাংকের পাগলা শাখা নতুন আঙ্গিকে উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: এবি ব্যাংক পিএলসি.-এর পাগলা শাখা সম্প্রতি সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়ে... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋà¦... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ারà... বিস্তারিত

সর্বশেষ

 গ্রাহকের সাড়ে ৫ লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের সাড়ে ৫ লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দেশের চতুর্থ প্রজম্মের লাইফ বীমা কোম্পানী এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পি... বিস্তারিত

পপুলার লাইফের মুন্সিগঞ্জ জেলার বীমা গ্রাহকের ২ কোটি ৪৭ লক্ষ টাকার চেক হস্তান্তর

পপুলার লাইফের মুন্সিগঞ্জ জেলার বীমা গ্রাহকের ২ কোটি ৪৭ লক্ষ টাকার চেক হস্তান্তর

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত

নবাবগঞ্জ অঞ্চলে পপুলার লাইফের ৩ কোটি ১৬ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

নবাবগঞ্জ অঞ্চলে পপুলার লাইফের ৩ কোটি ১৬ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: বীমা শিল্পে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দ্রুত বীমা পরিশোধের বিà¦... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবীর চেক হস্তান্তর

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবীর চেক হস্তান্তর

Bank Bima Shilpa

সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ব্যবসা পর্যালোচান সভা কোম্পানীর প্রধান কার্যà... বিস্তারিত