সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ০৪:০৩ এএম
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে ২০ আগস্ট, ২০২৬ইং তারিখে সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ এ সভায় সভাপতিত্ব করেন। উক্ত ভার্চুয়াল সভায় শেয়ারহোল্ডার বৃন্দের সর্বসম্মতিতে ২০২৫ সালের জন ১৫শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের ই-ভোটিং এর মাধ্যমে অনুমোদিত হয়।
এ সময় কোম্পানীর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা , সিএফওসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কোম্পানীর চেয়ারম্যান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ৩০ বছর আপনারা আমাদের সাথে আছেন এজন্য আপনাদেরকে অভিন্দন জানাচ্ছি। প্রথম ৯ বছরে আমরা ডিভিডেন্ড দিতে পারি নাই । তারপর প্রতিবছর আমরা মিনিমাম ১৫ শতাংশর বেশি ডিভিডেন্ড দেয়ার চেষ্টা করেছি। তিনি আরো বলেন ২০২৫ সালে আমরা মোট প্রিমিয়াম অর্জন করেছি ২৮২ কোটি ৬৬ লাখ টাকা, দাবী পরিশোধ করেছি ২৮৭ কোটি টাকা। আমরা ম্যাচিউরিটি টাকা প্রায় ৯৮ শতাংশ পরিশোধ করেছি। ৩০ বছর আপনাদের সাথে আছি। ৩০ বছর এর ভিতর থেকে বিগত ১৫ থেকে ১৬ বছর এ দেশের বীমা শিল্প বলেন অন্যান্য অর্থনৈতিক সেক্টর বলেন বিভিন্ন যায়গায় বিভিন্ন কারণে বিপর্যয় দেখা দিয়েছে। আপনারা দেখেছেন যে বর্তমানে দেশে ৩৬ টি লাইফ বীমা রয়েছে এগুলো চলার মত কোন অবস্থায় ছিল কিনা সেটা না দেখেই চলছে।অন্যদিকে বীমা শিল্পের প্রতি বিগত ১৫ বছরে সরকারের তেমন কোন উল্ল্যখযোগ্য অবদান ছিলনা। যার ফলে বলতে দ্বিধা নেই যে, বিগত দিনগুলোর কার্যক্রম এর ফলে লাইফ বীমার প্রতি মানুষের আস্থা ছিলনা । দেশে নতুন সরকার আসার পরে বীমা শিল্পের প্রতি তারা বিভিন্ন নজর দিয়েছেন। আইডিআরএর নতুন চেয়ারম্যান আসছেন এবং বীমা শিল্পের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন। আপনারা দেখতে পেয়েছেন বিগত ১৫ বছরের সরকারের কার্যক্রম এর ফলে যেহেতু লাইফ বীমার কোটি কোটি টাকা রাখা হয় ব্যাংকে , লিজিং কোম্পানীতে এবং শেয়ারে। সেখান থেকে লাভ করে আমাদের পলিসি হোল্ডারকে দিতে হয়। অনেক ব্যাংক বন্ধ হয়ে গেছে, টাকা দিতে পারছেনা । বিভিন্ন বীমা কোম্পানীর টাকা ব্যাংকে পরে আছে। মেঘনা লাইফের টাকা বিভিন্ন ব্যাংকে পরে আছে। সেখান থেকে টাকা উত্তোলন করা যাচ্ছেনা। বিগত আইডিআরএ এর চাপে আমাদের শেয়ার কিনতে হয়েছে। সে শেয়ারে অনেক লস হয়েছে । বিগত সরকারের কার্যক্রম এর ফলে বীমা কোম্পানীগুলো সমস্যায় পরেছে। মেঘনা লাইফ সততা, নিষ্ঠার সহিত পলিসি হোল্ডারের সাথে কাজ করে যাচ্ছে, নিয়মিত বীমা দাবী পরিশোধ সহ প্রযুক্তির উন্নতি করে নতুনভাবে আমরা মেঘনা লাইফকে সাজাচ্ছি। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব।
নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনà§... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিà... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্কঃ দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অং... বিস্তারিত