বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০১:৪৯ এএম
মুক্তি পাচ্ছে অভিনেতা বাপ্পী চৌধুরী ও কলকাতার শ্রাবণী রায় অভিনীত নতুন সিনেমা ‘পাগলামী’। আগামী ২০ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির দিন ধার্য করা হয়েছে।
কমল সরকারের পরিচালনা, চিত্রনাট্য ও সংলাপে নির্মিত এ সিনেমায় বাপ্পী-শ্রাবণী ছাড়া আরও অভিনয় করেছেন রোহান, পারমিতা, রাজ, তোতা, প্রিন্স, সাদিয়া, আমির সিরাজী, গাঙ্গুয়া ও শিবা সানু। এটি প্রযোজনা করেছেন হিমেল চৌধুরী। প্রযোজনার পাশাপাশি সিনেমাতে তাকে দেখা যাবে একজন ডিবি পুলিশ অফিসারের চরিত্রে। সিনেমাটিতে ১১টি জুটি অভিনয় করেছেন।
সিনেমার গল্পে বিশ্ববিদ্যালয় পড়ূয়া একদল ছেলেমেয়ে শিক্ষা সফরে যান। সেখানে ঘটে নানা ঘটনা। তরুণ-তরুণীদের কিছু পাগলামি উঠে আসবে সিনেমাতে। পাশাপাশি পরিবারেরও কিছু গল্প রয়েছে এতে।
সিনেমাটি নিয়ে বাপ্পী চৌধুরী বলেন, ‘কমল সরকারের সিনেমা মানেই অন্যরকম ব্যাপার। একেবারে আলাদা ধরনের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্প ও নির্মাণে বেশ নতুনত্ব ছিল। সব মিলিয়ে ভালো কিছু হয়েছে। আশা করছি সিনেমাটি দর্শকদের মন ভরাবে।’
শ্রাবণী বলেন, মিষ্টি প্রেমের রোমান্টিক একটি সিনেমা ‘পাগলামী’। এতে প্রথমবারের মতো আমি বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি হয়েছি। তবে প্রথমবার অভিনয় করলেও আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল। তাই পর্দার রসায়নটা জমেছে বেশ। আশা করছি দর্শক সিনেমাটি পছন্দ করবেন।’
নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)আয়োজনে গত ৮ই ফেব্রুয়ার... বিস্তারিত
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় রাজউক মিলনায়তনের ভিআইপি অডিটোরিয়ামে গত ২১ ডিসেম্বর ২০২৪, শনিবা... বিস্তারিত
মো. বেল্লাল হাওলাদার// দিনব্যাপী বহুবিধ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাদেশ সমাচার পত্... বিস্তারিত
The sun is shining so bright And the sky is so beautiful and Blue and the little birds are Singing in Dhaka To and the fields Are full of beautiful smiling Flowers so bright and yellow There smiling in Th... বিস্তারিত
অক্ষয় ও কিয়ারা বহুল আলোচিত বলিউড সিনেমা ‘লক্ষ্মী’ অবশেষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্... বিস্তারিত
সেপ্টেম্বর ২১, 2020 আমিনুল ইসলাম : বন্ধন বিশ্বাসের নতুন চলচ্চিত্র ছায়াবৃক্ষে বিশেষ চরিত্রে বড় পর্... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত
মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত