বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আফতাবুল ইসলাম, এফসিএ এর সভাপতিত্বে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৫ সালের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য
নির্বাহী কর্মকর্তা।
উক্ত সভায় বিনিয়োগকারীগন কোম্পানীর ২০২৫ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন প্রশ্ন ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করেন। সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা কে এম সাঈদুর রহমান।
ভার্চুয়াল সভায় শেয়ারহোল্ডারের সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে কোম্পানীর ২০২৫ সালের এজেন্ডা অনুমোদিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ নানান প্রতিকূলতার মধ্যেও ব্যবসা বৃদ্ধি, নগদ লভ্যাংশ বৃদ্ধিসহসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব।
বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত
সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ সভা ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নাসা গ্রুপের চেয়ারম্যান ব্যাংক খাতের আলোচিত নাম নজরুল ইসলাম মজুমদার এর বিরুদ্... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত