বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০১:৪৯ এএম
সফলতার সঙ্গে সাত বছর পার করছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কেরিয়ারে ঘনিষ্ঠ দৃশ্যে কখনও অভিনয় করেননি তিনি। পরিচালক প্রতিম ডি গুপ্তের আগামী ছবিতে মিমি অভিনয় করবেন বলে শোনা গিয়েছিল। ছবিতে কিছু অশ্লীল দৃশ্য ছিল।
কিন্তু অশ্লীল দৃশ্য নিয়ে বরাবরই আপত্তি মিমির। তাই ছবিটিতে অভিনয় করতে পারবেন না বলে জানিয়ে দেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, প্রতিমের ছবিতে কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। তাতেই আপত্তি মিমির। কারণ এখন আর তিনি শুধু অভিনেত্রীই নন, সংসদ সদস্যও।
এ ব্যাপারে মিমি বলেন, সমালোচনার জন্য যে আমি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছি না, তা নয়। সংসদ সদস্য হওয়াটাও এ ক্ষেত্রে একমাত্র কারণ নয়। আমি কোনদিনই ঘনিষ্ঠ দৃশ্যে স্বচ্ছন্দ নই।
প্রতিমের ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত। মিমির বদলে অন্য অভিনেত্রীর খোঁজ চলছে। এদিকে মিমি ব্যস্ত তার প্রথম মিউজিক অ্যালবামের রিলিজ নিয়ে। সম্প্রতি নিজস্ব ইউটিউব চ্যানেলও খুলেছেন তিনি।
সাম্প্রতিক সময়ে ব্যস্ত এই অভিনেত্রী জানান, বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা চলছে। অরিন্দম শীল জানুয়ারি মাস নাগাদ মিমিকে নিয়ে ‘খেলা যখন’ ছবিটি শুরু করতে চান।
মিমি বলেন, ওই ছবিটা নিয়ে আমি সত্যিই আশাবাদী। এর আগে যখন ছবিটা হওয়ার কথা ছিল, তখন অনেক খেটেছিলাম চরিত্রটা নিয়ে। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের আগামী প্রজেক্টেও মিমির থাকার কথা।
নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)আয়োজনে গত ৮ই ফেব্রুয়ার... বিস্তারিত
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় রাজউক মিলনায়তনের ভিআইপি অডিটোরিয়ামে গত ২১ ডিসেম্বর ২০২৪, শনিবা... বিস্তারিত
মো. বেল্লাল হাওলাদার// দিনব্যাপী বহুবিধ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাদেশ সমাচার পত্... বিস্তারিত
The sun is shining so bright And the sky is so beautiful and Blue and the little birds are Singing in Dhaka To and the fields Are full of beautiful smiling Flowers so bright and yellow There smiling in Th... বিস্তারিত
অক্ষয় ও কিয়ারা বহুল আলোচিত বলিউড সিনেমা ‘লক্ষ্মী’ অবশেষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্... বিস্তারিত
সেপ্টেম্বর ২১, 2020 আমিনুল ইসলাম : বন্ধন বিশ্বাসের নতুন চলচ্চিত্র ছায়াবৃক্ষে বিশেষ চরিত্রে বড় পর্... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত
মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত