প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি‌'র ৪০তম এজিএমএ ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa    ০৪:৪৪ পিএম, ২০২৬-০৬-১৮    150


প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি‌'র ৪০তম এজিএমএ ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা ১৮জুন, ২০২৬ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫ সালের সমাপ্ত বছরের হিসাব বিবেচনা করে ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার অনুমোদন করা হয়। কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন। ভাইস-চেয়ারম্যান মো: মুশফিকুর রহমান, পরিচালক আলহাজ খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মো: সাইদুর রহমান, মোহাম্মদ আব্দুল মালেক, নাসির লতিফ, হাজী নিগার জাহান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জান, ফরিদা আক্তার, স্বতন্ত্র পরিচালক, মাহবুব আনাম ও প্রফেসর শামছুন নাহার, পিএইচডি এবং কোম্পানীর উপদেষ্টা মোঃ রেজাউল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ মোস্তবা, হেড অব এডমিন এন্ড এইচআরএম মেজর সাদাত মো: মুসা, পিএসসি (অব:), সিএফও অমর কৃষ্ণ শীল, এফসিএ কোম্পানী সচিব মোহাম্মদ জাফর আলী, এফসিএসসহ আরো অনেক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে ৪০তম বার্ষিক সাধারণ সভায় যুক্ত হন। তাঁরা তাদের মতামত জানান এবং ই-ভোটিং এর মাধ্যমে প্রস্তাবিত আলোচ্য সূচী সমুহের অনুমোদন করেন।
২০২৫ সালে কোম্পানী গ্রসপ্রিমিয়াম বাবদ আয় করে ২,৭১১.০৪ মিলিয়ন টাকা। উক্ত বছরে কোম্পানীর কর পূর্ব মুনাফা আয় হয় ৫৭১.৯৫ মিলিয়ন টাকা। মোট দাবী পরিশোধের পরিমান ৬৮৮.৬১ মিলিয়ন টাকা। মোট সম্পদের পরিমান দাড়িয়েছে ৬,৩৪৮.০৪ মিলিয়ন টাকা।
চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এ বছর প্রগতি ইন্স্যুরেন্স তার শেয়ারহোল্ডারদের জন্য ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষনা করেছে। এটা প্রগতির সাফল্য। এই সাফল্যের পিছনে রয়েছে সম্মানিত বীমা গ্রাহকদের অসীম অবদান, কোম্পানীর পরিচালনা পর্ষদের সঠিক দিক নির্দেশনা, কোম্পানীর সকলস্তরের কর্মকর্তা, কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মনিষ্ঠা।
কোম্পানী সচিব এবং চীফ ফাইনানসিয়াল অফিসার শেয়ারহোল্ডারদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
৪০তম সাধারন সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে যুক্ত হয়ে তাদের মতামত এবং ই-ভোট প্রদান করেন এবং কোম্পানীর কার্যক্রমে এবং অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন কোম্পানী সচিব।


রিটেলেড নিউজ

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত