বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
বিবিএস নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্সুরেন্স ২০২৫ অর্থবছরের জন্য ২৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ারও সুপারিশ করেছে কোম্পানিটি।
রোববার (১২ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩৪১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৮ জুন ২০২৬, দুপুর ১২টায় ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি ডিজিটাল প্ল্যাটফর্ম (জুম)-এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।
লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে ২০২৬।
প্রকাশিত তথ্য অনুযায়ী,
২০২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩১ পয়সা, যা আগের বছর ছিল ৫ টাকা ২৪ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩৬ পয়সা, যা ২০২৪ সালে ছিল ৫৩ টাকা ৮২ পয়সা।
তবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ কিছুটা কমেছে। ২০২৫ সালে এটি হয়েছে ১ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ১৩ পয়সা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ মে ২০২৬ তারিখে ডিপোজিটরি রেজিস্টারে যেসব শেয়ারহোল্ডারের নাম থাকবে, তারাই এজিএমে অংশগ্রহণ এবং লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত