প্রাইম লাইফের গ্রাহক আস্থা, আর্থিক প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনে নতুন দিগন্ত -

Bank Bima Shilpa    ০৩:১১ পিএম, ২০২৬-০২-১৭    655


প্রাইম লাইফের গ্রাহক আস্থা, আর্থিক প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনে নতুন দিগন্ত -

মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থেকে এই ভালো মানুষ হওয়ার বাসনা নিয়েই আজ ব্যবসায়ি জগতে জ্যোতি ছড়িয়ে যাচ্ছেন যিনি, তিনি হলেন বাংলাদেশে লাইফ বীমা সেক্টরে যে কয়টি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে তার মধ্যে অন্যতম লাইফ বীমা কোম্পানী প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আকতার। যিনি আত্নত্যাগ, আত্ননিয়ন্ত্রণ ও মনসংযোগ এর সমন্বয় ঘটিয়ে Tycoon, powerful person in business. রুপান্তর হতে সক্ষম হয়েছেন। করোনা মহামারী, বিশ্ব যুদ্ধের ডামাডোল, ফ্যাসিস্ট এর বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুথান, গাজায় নির্বিচারে গণহত্যা গোটা বিশ্বে অর্থনীতিতে অশনি সংকেত, দেশের অভ্যন্তরে লাইফ বীমা সেক্টর নিয়ে নেতিবাচক ধারনা, প্রাইম লাইফের পূর্বের পরিচালনা পর্ষদের অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে অর্থ লোপাটসহ নানাবিধ দুর্যোগ মোকাবেলা করে, দৃঢ় মনোবল নিয়ে শক্ত হাতে প্রতিষ্ঠানটির হাল ধরেন জনাব আকতার । পুরান ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করা জনাব আকতার বানিজ্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। সফল মানুষেরা খুব বিরাট কিছু কাজ করেন না। তারা সামান্য কাজকেই তাদের নিষ্ঠা ও সততা দিয়ে বৃহৎ করে তোলেন। তাছাড়া Learn to like the things that need to be done” আর্থাৎ- যে কাজ করতে হবে সে কাজকে ভালো বাসতে শেখা দরকার। যদিও One can never be a good sailor, in calm seas. অর্থ্যাৎ শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না। ঠিক তেমনি নানান প্রতিকুল পরিবেশ অতিক্রম করে সততা, পরিশ্রম, মেধা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে আজ তিনি ব্যবস্থাপনা পরিচালক গোমতি টেক্সটাইলস্ লিমিটেড, গোমতি প্রপার্টিজ লিঃ। চেয়ারম্যান ল্যান্ড স্কেপ লিমিটেড, আল-রাজি স্পিনিং মিলস্ লিমিটেড। সাবেক পরিচালক জেনারেশন নেক্সট ফ্যাশনস্ লিমিটেড, জিএমজি ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, পলাশ ইন্ডাস্ট্রিয়াল এন্টার প্রাইজ, রহিম টেক্সটাইল, আল ফারুক টেক্সটাইল এবং ফরিদপুর টেক্সটাইলের পাশাপাশি রিয়েল এস্টেট এবং ট্রেডিং সেক্টর ১৭ বছরের কর্ম সম্পাদনার অভিজ্ঞতা। তাছাড়া আরএমজি সেক্টরের মতো টেক্সটাইল এন্টারপ্রাইজের ৩০ বছর যাবৎ যুক্ত এই বিশিষ্ট ব্যবসায়ি ও বীমা ব্যক্তিত্ব। আমি মোঃ আবুল বাশার হাওলাদার, সম্পাদক, ব্যাংক বীমা শিল্প পত্রিকা তার মুখোমুখি হয়েছিলাম দেশের লাইফ বীমা ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবসায়িক অবস্থান সম্পর্কে জানতে। আসুন, সে সব কথা তার জবানিতেই জানা যাক, যাহা ব্যাংক বীমা শিল্প পত্রিকায় হুবহু প্রতিবেদন আকারে উপস্থাপন করা হলো-
দেশের লাইফ বীমা এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রাইম ইসলামী লাইফের গ্রাহক আস্থা, আর্থিক প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। বাংলাদেশে অন্যতম বেসরকারি জীবন বীমা কোম্পানীতে পরিণত হওয়ার ভিশন নিয়ে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০০১ সালের জুলাই মাসে যাত্রা শুরু করে। বর্তমানে কোম্পানীর অনুমোদিত মূলধন ৫০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ৩০৫.২০ মিলিয়ন টাকা। তাছাড়া, শরিয়াহ মূলনীতির আলোকে সমাজের সর্বস্তরের মানুষকে বীমা সেবা প্রদানের লক্ষ্যে ২০০২ সালে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে রুপান্তর করা হয়। প্রাইম লাইফের রয়েছে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, নৈতিক মূল্যবোধ ও গতিশীল ব্যবস্থাপনা পদ্ধতি। যার কারনে প্রাইম ইসলামী লাইফ ২০২৫ সমাপ্ত বছরে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি ১ম বর্ষ প্রিমিয়াম হয়েছে ১৩০ কোটি ৬৬ লক্ষ টাকা, নবায়ন প্রিমিয়াম ২শত ৫০ কোটি ১১লক্ষ টাকা, গ্রুপ ও স্বাস্থ্য বিমাসহ মোট প্রিমিয়াম হয়েছে ৩৮৮ কোটি ১৬ লক্ষ টাকা, তাছাড়া মোট বিনিয়োগ ৩৮৮ কোটি ৬৫ লক্ষ টাকা এবং বিনিয়োগ থেকে আয় হয়েছে ৬ কোটি ২২ লক্ষ টাকা। কোম্পানীর মোট সম্পদ ৮ শত ৭৫ কোটি ৮৩ লক্ষ টাকা। লাইফ ফান্ড ৭ শত ৪৪ কোটি ২৬ লক্ষ টাকা। তাছাড়া কোম্পানীর ব্যবসার পরিধি বৃদ্ধি পেয়েছে এবং সারাদেশে ১০ টি কর্পোরেট জোন / বিভাগীয় অফিস , ৩৫ টি জোনাল অফিস, ৬৩টি এফপিআর সেন্টার, ২০৭ টি সাংগঠনিক অফিস রয়েছে। আমরা দায়িত্ব গ্রহনের পর বিগত ৭ বছরে ২০১৯-২০২৫ পর্যন্ত প্রায় ১ হাজার ৯ শত ৫৫ কোটি টাকা বীমা দাবী পরিশোধ করেছি। যা পূর্ববর্তী পরিচালনা পর্ষদ বিগত সাত বছরে ২০১২-২০১৮ সাল পর্যন্ত বীমা দাবী পরিশোধ করেছিল ৯ শত ৬১ কোটি টাকা। অর্থাৎ পূর্ববর্তী পরিচালনা পর্ষদ এর তুলনায় ৯ শত ৯৪ কোটি টাকা বেশী বীমা দাবি পরিশোধ করা হয়েছে। শুধু মাত্র ২০২৫ সালে প্রায় ২৮৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। তিনি বলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে আমার দীর্ঘ অভিজ্ঞতার ধারাবাহিকতায় বলতে হয়, জীবন বীমা কেবল একটি আর্থিক পণ্য নয়, বরং এটি পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার মূল ভিত্তি। এই খাতে সততা, স্বচ্ছতা এবং গ্রাহকের আস্থার জায়গাটি সুদৃঢ় করাই প্রধান চ্যালেঞ্জ। আধুনিক ও সহজলভ্য পলিসি এবং দ্রুত দাবি নিষ্পত্তি গ্রাহকদের আকর্ষণ ও বিশ্বাস অর্জন বাড়ায়। জীবন বীমার প্রধান দিকসমূহ হচ্ছে নিরাপত্তা ও নিশ্চয়তা। জীবন বীমা পলিসি গ্রাহকদের মৃত্যুর ঝুঁকি, ঋণের দায়ভার এবং পরিবারের আর্থিক চাহিদা মেটাতে একটি মজবুত নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করে। তাছাড়া বীমা শিল্প সম্পূর্ণভাবে সততা ও বিশ্বাসের উপর নির্ভরশীল। সঠিক পলিসি গ্রাহকের কাছে সেবা পৌঁছানো এবং দাবি পরিশোধের সময় পূর্ণ সহযোগিতা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবন বীমা সম্পর্কে তিনি আরও বলেন- গ্রাহককেন্দ্রিক সেবা যদি আপনি দিতে চান তাহলে সময়ের সাথে গ্রাহকের চাহিদার দিকে লক্ষ্য রাখতে হবে। তাই আমি মনে করি বীমা হচ্ছে, সময়োপযোগী ও বৈচিত্রময়। বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির যুগে বা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে পলিসি বিক্রি ও দাবি দ্রুত নিষ্পত্তি করার সুযোগ বর্তমানে আমাদের সবচেয়ে বড় একটি অর্জন। ভবিষৎ নিরাপত্তার জন্য জীবন বীমা একটি দীর্ঘমেয়াদী সঞ্চয়, যা কোনো দুর্ঘটনা বা অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারের আর্থিক ভারসাম্য বজায় রাখে। সার্বিকভাবে, বাংলাদেশে জীবন বীমা খাতের সম্ভাবনা প্রচুর, তবে সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতাই এই খাতকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে বলে আমার বিশ্বাস। জীবন বীমার গুরুত্ব হলো, এটি কেবল একটি আর্থিক পণ্য নয়, এটি আপনার প্রিয়জন এবং আপনার আর্থিক স্বপ্নগুলিকে সুরক্ষিত করার জন্য একটি নিশ্চয়তাও বটে। বাংলাদেশে ইসলামী জীবন বীমা খাতে উজ্জ্বল তম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গ্রাহকদেরকে নিয়মিত দাবী পরিশোধের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি। উন্নত প্রযুক্তিগত সেবা প্রদানের মাধ্যমে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর সেবা গ্রাহকদের দোর গোরায় পৌঁছে দেয়া হয়েছে। সচ্ছতা বিধানের জন্য প্রযুক্তির সর্বত্তম ব্যবহার নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হয়েছে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বীমা দাবী পরিশোধে সর্বচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আপনারা জানেন এই কোম্পানীর প্রাক্তন পরিচালনা পর্ষদ দূর্নীতির মাধ্যমে ব্যাপক টাকা আত্মসাৎ করে ফলে কোম্পানীর পরিচালনার স্বাভাবিক গতি কিছুটা বাধা গ্রস্থ হয়। আপনারা অবগত আছেন যে লভ্যাংশ আসে উদ্বৃত্ত থেকে এবং উদ্বৃত্ত আসে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ব্যবসার পরিমাণ এবং গতিশীল ব্যবস্থাপনা পদ্ধতি থেকে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে, বিধিবদ্ধ নিরীক্ষকগণ ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের নিরীক্ষকের প্রতিবেদনে পূর্ববর্তী পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানীর তহবিল, আইন অমান্য করে বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন যেমন- প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ লিমিটেড এর ঋণ গ্রহনের সমর্থনে কোম্পানীর এমটিডিআর ব্যাংকে বন্ধক দিয়েছে এবং এমটিডিআর নগদায়ন করার জন্য শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর এক বা একাধিক শাখাকে সমর্থন দিয়েছে। বর্তমান পর্ষদ হাইকোর্টে (কোম্পানী ম্যাটার নং ১০৯/২০ এবং ১৬৪/২০) দুটি মামলা করেছে এবং বাংলা লায়ন কমিউনিকেশনস্ লিমিটেডের বন্ডে বিনিয়োগ পুনরুদ্বারে সালিশি কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং রায় কোম্পানীর পক্ষে এসেছে। বাংলা লায়ন রায়ের আদেশ পালন না করায় কোম্পানী ম্যাটার ৩৩/২৩ নং মামলা দায়ের করা হয়, যা চলমান। পূর্ববর্তী পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানীর তহবিল বীমা আইন অমান্য করে স্টার্লিং গ্রুপের চারটি কোম্পানী ক)M/s . blue creation ltd, m/s. tech max ltd, m/s sterling creations ltd, m/s sterling denims ltd এ বিনিয়োগ করেছে। উক্ত আত্নসাৎ কৃত টাকাও পুনরুদ্বারে স্টার্লিং গ্রুপের ৪ টি কোম্পানীর বিরুদ্ধে কোম্পানী মহামান্য হাইকোর্টে ৪টি মামলা করেছে। এছাড়াও আইডিআরএ এর নির্দেশনা মোতাবেক তৎকালীন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্ণীতি ও অনিয়মের জন্য দুদকে মামলা চলমান রয়েছে। আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্ট টিম আন্তরিকতা, দক্ষতা ও সততার সাথে পরিচালনা করে কোম্পানীর স্বাভাবিক গতি ফিরিয়ে এনেছে এবং নিয়মিতভাবে দাবী পরিশোধ করা হচ্ছে। আপনারা আমাদের দাবী পরিশোধের বিষয়ে ওউজঅ এর প্রতিবেদন পর্যালোচনা করলেই বুঝতে পারবেন। আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে বীমা দাবী পরিশোধ করছি। দেশের লাইফ বীমা খাতকে ইতিবাচক ধারায় ফেরাতে প্রথম কাজ হচ্ছে জনগনের আস্থা ফেরত আনা। কিছু দূর্নীতিবাজ লোকের দূর্নীতির কারণে এই খাত আজ অনেক ক্ষতিগ্রস্থ। যদিও দূর্নিতিবাজদের অনেকেই জেলে আটক রয়েছে তারপরও জনগনের আস্থা ফিরিয়ে আনতে ঐ সকল অপরাধিদের দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। কোম্পানী গুলোকে জনগনের টাকার নিশ্চয়তা বিধান করতে হবে। একই সাথে সঠিক বিনিয়োগের মাধ্যমে জীবন বীমাকে লাভজনক খাতে পরিণত করতে হবে। জনগণ যথা সময়ে তার বীমা দাবীর টাকা ফেরৎ ও উপযুক্ত লভ্যাংশ পেলে এই খাতের উপর হারানো আস্থা আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। কোম্পানী গুলোতে যেন জনগনের টাকা শতভাগ নিরাপদ থাকে সে বিষয়ে আাইডিআরএ’কে জোরালো পদক্ষেপ গ্রহনের জন্য অনুরোধ করছি। জীবন বীমা কোম্পানী গুলোর প্রডাক্ট ডিজাইন করে এ্যকচুয়ারীগণ। আমাদের দেশে প্রথম থেকেই এ্যকচুয়ারীর সংখ্যা কম। প্রথম থেকেই সকল কোম্পানীগুলো একই রকম প্রডাক্ট বিক্রয় করছে। আধুনিক বিশ্বে জীবন বীমা এখন অনেক উন্নত প্রোডাক্ট সেল করছে এবং মানুষের চাহিদারও অনেক পরিবর্তন হয়েছে। আমাদের কোম্পানী গুলোর উচিৎ গ্রাহকের চাহিদা ও পছন্দ অনুসারে নতুন নতুন প্রডাক্ট চালু করার ব্যবস্থা করা এবং অথরিটির পক্ষ থেকে এ বিষয়ে সুযোগ সৃষ্টি করা। জনাব আকতার আরও বলেন বাংলাদেশ পৃথিবীর একটি জনবহুল দেশ। বর্তমানে দেশের জনগনের জীবন মান অনেক উন্নত হয়েছে সাথে সাথে তাদের আর্থিক সক্ষমতাও বেড়েছে। জীবন বীমা খাতের গ্রাহক জনগন, ফলে জীবন বীমা কোম্পানী গুলোর গ্রাহক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সার্বিক দিক দিয়ে দেশের অর্থনীতিতে জীবন বীমা কোম্পানী গুলোর গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর কার্যক্রম ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত হয় এবং কর্পোরেট কালচার পালন করে থাকে। প্রাইম লাইফ বর্তমানে প্রযুক্তিগতভাবে অগ্রসর হচ্ছে। ডিজিটাল সেবা চালু করছে, যার মাধ্যমে গ্রাহক এখন মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মে সহজেই প্রিমিয়াম পরিশোধ, পলিসি তথ্য দেখা ও দাবী দাখিল করতে পারছে। কোম্পানীর কর্মী, কর্মকর্তাগণ তাদের পাওনা ইঊঋঞঘ এর মাধ্যমে ব্যাংক একাউন্টে ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিজস্ব মোবাইল ব্যাংকিং একাউন্টে গ্রহন করছেন। আমার ভবিষ্যৎ পরিকল্পনা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রতি গ্রাহক আস্থা, আর্থিক প্রবৃদ্ধি ও ডিজিটাল রুপান্তরের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা করা। ইতিমধ্যে কোম্পানী গ্রাহকের ক্লেইম উল্লেখযোগ্য হারে পরিশোধ করেছে। উল্লেখযোগ্য হারে সরকারী ট্রেজারী বন্ডে ও তফসিলি ব্যাংকে বিনিয়োগ করা হয়েছে। কোম্পানীর বিভিন্ন ডিপার্টমেন্ট ডিজিটালাইজেশন করায় সেবার মান বৃদ্ধি পেয়েছে ও ব্যয় সাশ্রয় হয়েছে। তাছাড়া কোম্পানীর বাংলা মটরে অবস্থিত জায়গায় বহুতল ভবন নির্মাণের বিষয়ে প্রস্তাবনা আইডিআরএ’এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল্ডিং নির্মাণের মাধ্যমে কোম্পানীর আর্থিক বুনিয়াদ আরো শক্তিশালী হবে। আশা করছি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অল্প সময়ের মধ্যেই কোম্পানীর বিনিয়োগ আয় বহুগণে বৃদ্ধি পাবে। তাছাড়া আপনারা জানেন ইতিপূর্বে আমরা সেঞ্চুরী ইন্টারন্যাশনাল কোয়ালিটি ইরা এওয়ার্ড, স্পেন, দি ইন্টারন্যাশনাল তাকাফুল এওয়ার্ড, যুক্তরাজ্য, বেস্ট এন্টার প্রাইজ এন্ড বেস্ট ম্যানেজার এওয়ার্ড, যুক্তরাজ্য, বিজ ইন্টারন্যাশনাল এওয়ার্ড ওয়ার্ল্ড কনফেডারেশন অফ বিজনেস (ওয়ার্ল্ডকব) যুক্তরাষ্ট্র, দি গোল্ডেন ইউরোপ এওয়ার্ড, ফ্রান্স, বাংলাদেশ বিজনেস এওয়ার্ড, দি ইন্টারন্যাশনাল তাকাফুল এওয়ার্ড, যুক্তরাজ্য, বিজ বিওন্ড সাকসেস এওয়ার্ড ওয়ার্ল্ড কনফেডারেশন অফ বিজনেস (ওয়ার্ল্ডকব) যুক্তরাষ্ট্রসহ দেশিয় এবং আন্তর্জাতিক নানান পুরষ্কারে আমরা ভুষিত হয়েছি। পরিশেষে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড  এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ার হোল্ডার বৃন্দ, কোম্পানির  মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দকে কোম্পানীর সার্বিক কর্মকান্ডে সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।


রিটেলেড নিউজ

নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যাশনাল লাইফ এগিয়ে যাচ্ছে-

নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যাশনাল লাইফ এগিয়ে যাচ্ছে-

Bank Bima Shilpa

তোফাজ্জল হোসেন, চেয়ারম্যান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ... বিস্তারিত

প্রাইম ইসলামী লাইফকে গ্রাহক বান্ধব ও ব্যবসা সফল কোম্পানীতে রুপান্তর করার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি

প্রাইম ইসলামী লাইফকে গ্রাহক বান্ধব ও ব্যবসা সফল কোম্পানীতে রুপান্তর করার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি

Bank Bima Shilpa

মো: সামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সাফল্যের জন্য বিচার... বিস্তারিত

দাবি নিষ্পত্তিতে প্রগতি লাইফের সাফল্যই গ্রাহক আস্থার মূল ভিত্তি

দাবি নিষ্পত্তিতে প্রগতি লাইফের সাফল্যই গ্রাহক আস্থার মূল ভিত্তি

Bank Bima Shilpa

মোঃ জালালুল আজিম, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. নিজ মেধা, দক্ষতা, দূর... বিস্তারিত

বীমা খাতকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনাই মূল লক্ষ্য হওয়া উচিত

বীমা খাতকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনাই মূল লক্ষ্য হওয়া উচিত

Bank Bima Shilpa

আহমেদ সাইফুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিজিআইসি বিশেষ প্রতিবেদন দেশের বীমা খাত ইতিবাচক ধ... বিস্তারিত

ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে বিজিআইসি

ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে বিজিআইসি

Staff Reporter

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরীর যোগ্য ব্যবস্থাপনায় ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে... বিস্তারিত

দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বীমা সরাসরি জড়িত

দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বীমা সরাসরি জড়িত

A. B. Howlader

এস এম নুরুজ্জামান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এস এম নুরুজ্... বিস্তারিত

সর্বশেষ

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে বিআইএফ’র অভিনন্দন

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে বিআইএফ’র অভিনন্দন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স'র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোঃ আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স'র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোঃ আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ'র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ আসলামকে প্রাইম লাইফের শুভেচ্ছা

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ'র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ আসলামকে প্রাইম লাইফের শুভেচ্ছা

Bank Bima Shilpa

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত

কক্সবাজারে প্রাইম লাইফ'র বীমা দাবী পরিশোধ

কক্সবাজারে প্রাইম লাইফ'র বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা কোম্পানী প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ল... বিস্তারিত