বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
বিবিএস নিউজ ডেস্ক: দেশের প্রখ্যাত রাজনীতিবিদ তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা পালন করেছে, লাইফ বীমা কোম্পানী প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান। উক্ত শোক সভায় কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: আকতার, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: শামছুল আলমসহ কোম্পানীর সর্বস্থরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক সভায় বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবক হারিয়েছে। এটি দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে দলমতের ঊর্ধ্বে একজন জাতীয় নেতা ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন মার্জিত ও রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী। সংকটময় সময় দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে তাঁর ভূমিকা দেশের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর, ২০২৫ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কালারস মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ-এ ক... বিস্তারিত
২৯ জুলাই, ১৯৮৫ সালে দেশের প্রথম বেসরকারি সাধারণ বীমা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে বাংলাদেশ জ... বিস্তারিত
সংখ্যায় কম হলেও দেশে গুণী মানুষ আছেন, তাই তো সমাজ এখনো সুন্দরভাবে চলছে। নীরবে নিভৃতে তাঁরা পরিপাশর... বিস্তারিত
শহর এবং গ্রামের অসম উন্নয়ন বাংলাদেশের সামগ্রীক উন্নয়নের একটি বড় বাধা। একটি গ্রামের আয়তন কত, সেখান... বিস্তারিত
নন-লাইফ বীমা শিল্পের সার্বিক অবস্থা বিবেচনা করলে আমার মনে হয় অর্থাৎ আমার ব্যক্তিগত মতামত, তা হলো ক... বিস্তারিত
নিজস্ব সংবাদ: এস এম নুরুজ্জামান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সিইও হিসেবে কর্মরত আছে... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত