শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১০ এএম
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সুশাসন, বীমাখাতে ভাবমূর্তি সমুন্নত রাখা এবং জনসাধারণের আস্থা ফিরিয়ে আনাসহ ভালাে কোম্পানী সমূহের কাজের মূল্যায়নের স্বীকৃতি সরুপ নন-লাইফ বীমা খাতে প্রথম স্থান অর্জনের স্বীকৃতি পেল পুঁজিবাজারে তালীকাভুক্ত নন-লাইফ বীমা কোম্পানী প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি। রবিবার (১৮জানুয়ারি) আইডিআর এর নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, সুশাসন ও পারফরম্যান্সে স্বীকৃতি আইডিআরএ এওয়ার্ড মনোনয়ন পেল সর্বমোট লাইফ, নন-লাইফ ১৩ বীমা কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের ১৯২তম সভার সিদ্ধান্তের আলোকে লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর সার্বিক সুশাসন,
আর্থিক শৃঙ্খলা ও বিভিন্ন সূচকে পারফরম্যান্স পর্যালোচনা করে এই পুরস্কারের জন্য প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা হয়েছে।
নন-লাইফ বীমা খাতে প্রথম স্থানে রয়েছে প্রগতি ইন্সুরেন্স লিমিটেড; দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা কর্পোরেশন; তৃতীয় হয়েছে রিলায়েন্স ইন্সুরেন্স পিএলসি; চতুর্থ স্থানে রয়েছে গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স পিএলসি আর পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি, সেনা ইন্সুরেন্স পিএলসি ও ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
লাইফ বীমা খাতে প্রথম স্থান স্থানে রয়েছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (মেটলাইফ); দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি; তৃতীয় হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; চতুর্থ স্থানে রয়েছে জীবন বীমা কর্পোরেশন আর পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তরের সময়সূচি ও কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে।
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেক্স: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক : বীমা শিল্পে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দ্রুত বীমা দাবী পরিশà§... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক : দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের à... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত