নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যাশনাল লাইফ এগিয়ে যাচ্ছে-

Bank Bima Shilpa    ০৬:৫৩ পিএম, ২০২৫-১২-২৯    151


নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যাশনাল লাইফ এগিয়ে যাচ্ছে-

তোফাজ্জল হোসেন, চেয়ারম্যান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নিয়ন্ত্রনের আওতায় থেকে শরিয়াহ্ পরিপালনে শতভাগ বীমা দাবী পরিশোধ, সচ্ছতা এবং কর্মীদের নিরলস প্রচেষ্টায় শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। যথা সময়ে বীমা দাবী পরিশোধে ন্যাশনাল লাইফের উপর মানুষের আস্থা বেড়ে চলছে। দেশের অগ্রসরমান অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছে ন্যাশনাল লাইফের কর্মীরা। ব্যাংক বীমা শিল্প পত্রিকার পক্ষ থেকে দেশের লাইফ বীমা খাতের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে প্রতিষ্ঠানটির নব নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন একথা বলেন। তিনি বলেন ঘড়ে ঘড়ে এনএলআই জনে জনে এন এল আই এই প্রতিপাদ্যকে ধারণ করে অদ্যাবধি এই প্রতিষ্ঠানটির গ্রোথ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সফলতার সঙ্গে ৪১ বছর অতিক্রম করেছে। এই দীর্ঘ সময়ে প্রতিষ্ঠানের সুনাম ও সাফল্যের পেছনে রয়েছে আমাদের কর্মকর্তা কর্মচারীদের একাত্বতা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম। আমি লক্ষ্য করেছি আমাদের কর্মকর্তাদের ব্যক্তিত্ব, নেতৃত্ব গুনাবলি ও কাজের প্রতি দ্বায়বদ্বতা কোম্পানীকে আর্ন্তজাতিক মানদন্ডে পৌছাতে সক্ষম হয়েছে, যা আমাকে বিমোহিত করেছে। এক সময় বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টর সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। কিন্তু আজ বিশ্বব্যাপী ইন্স্যুরেন্স খাতের গুরুত্বও জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। সুদীর্ঘ ৪১ বছর ধরে ন্যাশনাল লাইফের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ যে পরিশ্রম করেছেন তার জন্য আজ বাংলাদেশে লাইফ বীমা সেক্টরে সেরা অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং প্রতি বছরই কোম্পানীর অর্থনৈতিক সূচকগুলি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। যার ফলশ্রুতিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির (২০২৪ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এর হিসাব অনুযায়ী) বর্তমান লাইফ ফান্ড ৬,৪২০ কোটি টাকা, এ পর্যন্ত বীমা দাবী পরিশোধ করেছে ১১,৯৫৯ কোটি টাকা, মোট সম্পদ হয়েছে ৬,৭৫৬ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম ১,৫১৫ কোটি টাকা, বিনিয়োগ থেকে আয় ৪৬১ কোটি টাকা, নবায়ন প্রিমিয়াম ২,১০৭ কোটি টাকা, ১ম বর্ষ প্রিমিয়াম ৫,৭৪ কোটি টাকা, মোট বিনিয়োগ ৫,৬৫৮ কোটি টাকা। তাছাড়া প্রতিষ্ঠানটি এ পর্যন্ত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন এওয়ার্ড পেতে সক্ষম হয়েছে। যার মধ্যে অন্যতম ২৫টি প্রেস্টিজিয়াস পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে দেশ থেকে পেয়েছে ১৪টি পুরস্কার। সেগুলো হলো- ৮ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২০; ৯ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২১; ১০ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২২; ১১ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৩; ১২ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২১; ১৩ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২; ১৪ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২৩; ২৩ তম আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২; ২৪ তম আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২৩; এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; শীর্ষ করদাতার সম্মাননা (২০২১-২০২২) অর্থবছর; শীর্ষ করদাতার সম্মাননা (২০২২-২০২৩) অর্থবছর; বীমা দাবী পরিশোধে জাতীয় সম্মাননা-২০২৩ এবং বীমা দাবী পরিশোধে জাতীয় সম্মাননা-২০২৪। বিশিষ্ট শিল্পপতি তোফাজ্জল হোসেন ২১ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানীর পরিচালনা পর্ষদের ২৮৪তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ব্যাংকিং ও বীমা সেক্টরের অন্যতম পথিকৃত ব্যক্তিত্ব এবং স্বনামধন্য শিল্প উদ্যোক্তা। ইতিপূর্বে তিনি এনসিসি ব্যাংক লিমিটেড ও ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান প্রতীক সিরামিকের চেয়ারম্যান এবং গার্মেন্টস সহ বিভিন্ন ব্যবসায় জড়িত। তোফাজ্জল হোসেন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য এবং বিজিএমই-এর ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান। তাছাড়াও তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর দাতা সদস্য, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রামের ট্রাষ্টি বোর্ডের সদস্য। লেখক, গবেষক ও আলোচক হিসেবে সমধিক পরিচিত। তোফাজ্জল হোসেন গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ’ - এর প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ফেনী জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


রিটেলেড নিউজ

প্রাইম লাইফের গ্রাহক আস্থা, আর্থিক প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনে নতুন দিগন্ত -

প্রাইম লাইফের গ্রাহক আস্থা, আর্থিক প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনে নতুন দিগন্ত -

Bank Bima Shilpa

মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত

প্রাইম ইসলামী লাইফকে গ্রাহক বান্ধব ও ব্যবসা সফল কোম্পানীতে রুপান্তর করার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি

প্রাইম ইসলামী লাইফকে গ্রাহক বান্ধব ও ব্যবসা সফল কোম্পানীতে রুপান্তর করার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি

Bank Bima Shilpa

মো: সামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সাফল্যের জন্য বিচার... বিস্তারিত

দাবি নিষ্পত্তিতে প্রগতি লাইফের সাফল্যই গ্রাহক আস্থার মূল ভিত্তি

দাবি নিষ্পত্তিতে প্রগতি লাইফের সাফল্যই গ্রাহক আস্থার মূল ভিত্তি

Bank Bima Shilpa

মোঃ জালালুল আজিম, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. নিজ মেধা, দক্ষতা, দূর... বিস্তারিত

বীমা খাতকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনাই মূল লক্ষ্য হওয়া উচিত

বীমা খাতকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনাই মূল লক্ষ্য হওয়া উচিত

Bank Bima Shilpa

আহমেদ সাইফুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিজিআইসি বিশেষ প্রতিবেদন দেশের বীমা খাত ইতিবাচক ধ... বিস্তারিত

ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে বিজিআইসি

ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে বিজিআইসি

Staff Reporter

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরীর যোগ্য ব্যবস্থাপনায় ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে... বিস্তারিত

দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বীমা সরাসরি জড়িত

দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বীমা সরাসরি জড়িত

A. B. Howlader

এস এম নুরুজ্জামান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এস এম নুরুজ্... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত