শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১১ এএম
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের সদস্য কাজী মাহমুদা জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়াল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৪ সালের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন, শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ভার্চুয়াল মাধ্যমে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন । এছাড়াও সভায় শেয়ারহোল্ডারের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন কোম্পানীর ব্যবসায়িক বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য প্রদান এবং কোম্পানীর ভবিষৎ ব্যবসা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
করোনা মহামারী, রাশিয়া ইক্রেন যুদ্ধ, ইসরাইল কর্তৃক ফিলিস্থিনের জনগনের উপর বর্বরোচিত হামলাসহ বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি ব্যবসার অনুকূলে না থাকা সত্বেও ন্যাশনাল লাইফের অর্থনৈতিক সর্বপ্রকার সূচক উর্দ্ধমুখী এবং বাংলাদেশে বীমা সেক্টরে ন্যাশনাল লাইফকে সেরা অবস্থানে রাখার জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজীম উদ্দিন সাহেবের ভুয়সী প্রশংসা করেন অংশগ্রহনকারী বিনিয়োগকারীবৃন্দ।
ভার্চুয়াল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখা এবং বৃদ্ধি করার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান ।
... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদà... বিস্তারিত
সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ সভা à... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত