বিশ্বাসের উত্তরাধিকার ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব : বিজিআইসি এবং এমডি ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী

Bank Bima Shilpa    ০৮:৩৪ পিএম, ২০২৫-০৮-২৮    392


বিশ্বাসের উত্তরাধিকার ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব : বিজিআইসি এবং এমডি ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী

২৯ জুলাই, ১৯৮৫ সালে দেশের প্রথম বেসরকারি সাধারণ বীমা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি)। সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত পথচলা এক অনন্য দৃষ্টান্ত, যা প্রমাণ করে প্রতিষ্ঠানের অটল বিশ্বাস, উদ্ভাবনী শক্তি এবং নিয়ম-নীতি মেনেচলার অঙ্গীকারকে। ১০ কোটি টাকার অনুমোদিত মূলধন নিয়ে শুরু হওয়া এ যাত্রা আজ একটি বাজার-নেতৃস্থানীয় প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।
২০২৪ সালে বিজিআইসি’র স্থিতিশীল আর্থিক সক্ষমতার প্রতিফলন ঘটেছে ৮৫৪.৯৩ মিলিয়ন টাকা গ্রস প্রিমিয়াম আয়ের মাধ্যমে, যা তার বাজার নেতৃত্ব ও সুদৃঢ় অবস্থানকে স্পষ্ট করে। তবে শুধু সাফল্যে থেমে না থেকে প্রতিষ্ঠানটি আজ ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এক সামগ্রিক ডিজিটাল রূপান্তরের মাধ্যমে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর আন্ডাররাইটিং, ডিজিটাল পলিসি ইস্যু এবং মোবাইল ভিত্তিক ক্লেইম প্রসেসিং-সবকিছুই আজ গ্রাহক অভিজ্ঞতা কেন তুন মাত্রায় উন্নীত করেছে। একইসাথে গ্রামীণ ও এসএমই খাতের জন্য ক্ষুদ্রবীমা ও বিশেষভাবে তৈরি পণ্য চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি আর্থিক অন্তর্ভুক্তি ও ইএসজি নীতিকে এগিয়ে নিচ্ছে, যা দীর্ঘমেয়াদে একটি টেকসই ও সামাজিকভাবে দায়বদ্ধ ব্যবসা মডেল গড়ে তুলছে।
এই দীর্ঘ যাত্রার মূল নায়ক হলেন জনাব আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, যিনি বিজিআইসি’র প্রতিষ্ঠার মাত্র এক বছর পর অর্থাৎ ১৯৮৬ সালে একজন জুনিয়র অফিসার হিসেবে যোগ দেন। চার দশকব্যাপী কর্মজীবনের ধারাবাহিকতায় ২০১৩ সালের ১ আগস্ট তিনি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা বিজিআইসি’র উন্নয়ন যাত্রার অবিচ্ছেদ্য অংশ। আন্ডাররাইটিং, ফাইন্যান্স, ক্লেইমস ও প্রশাসন প্রতিটিক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা প্রতিষ্ঠানটিকে দিয়েছেন উচ্চতা।
তাঁরদৃঢ় নেতৃত্বে বিজিআইসি শুধু আর্থিক সাফল্যই অর্জন করেনি, বরং ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে কার্যক্রমকে আধুনিকায়ন করেছে এবং বাজার অবস্থানকে সুসংহত করেছে। বিশেষ করে গ্রামীণ ও এসএমই খাতে সম্প্রসারণের মাধ্যমে তিনি দেশের সর্বস্তরে আর্থিক অন্তর্ভুক্তির পথ উন্মোচন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাউদার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রিঅর্জনকারী এই দূরদৃষ্টি সম্পন্ন নেতা বিভিন্নসামাজিক ও পেশাগত সংগঠনের সাথেও যুক্ত, যা তাঁর বহুমুখী প্রতিভা এবংঅবদানকে প্রকাশ করে।
আজ বিজিআইসি যখন নতুন নতুন উদ্ভাবনও সম্প্রসারণের পথে এগিয়ে চলেছে, তখন সেটি হচ্ছে এমন একজন নেতার সতর্ক ও দূরদর্শী নেতৃত্বে, যিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন প্রতিষ্ঠানের সাফল্যের জন্য।

লেখক: এম. শরীফুর রহমান ভূঁইয়া, কনসালট্যান্ট, পিকেএফএএইচকেসি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস

 


রিটেলেড নিউজ

বীমা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পপুলার লাইফের সিইও বি এম ইউসুফ আলী কালারস মাল্টিমিডিয়া স্টার এ্যাওয়ার্ড-২০২৬ এ ভূষিত

বীমা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পপুলার লাইফের সিইও বি এম ইউসুফ আলী কালারস মাল্টিমিডিয়া স্টার এ্যাওয়ার্ড-২০২৬ এ ভূষিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কালারস মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ-এ ক... বিস্তারিত

বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা করেছে প্রাইম লাইফ

বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা করেছে প্রাইম লাইফ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দেশের প্রখ্যাত রাজনীতিবিদ তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবা... বিস্তারিত

বেগম রুখসানা সামাদ: এক অনন্য ব্যক্তিত্ব

বেগম রুখসানা সামাদ: এক অনন্য ব্যক্তিত্ব

Bank Bima Shilpa

সংখ্যায় কম হলেও দেশে গুণী মানুষ আছেন, তাই তো সমাজ এখনো সুন্দরভাবে চলছে। নীরবে নিভৃতে তাঁরা পরিপাশর... বিস্তারিত

রিক্সার শহর ঢাকা

রিক্সার শহর ঢাকা

Bank Bima Shilpa

শহর এবং গ্রামের অসম উন্নয়ন বাংলাদেশের সামগ্রীক উন্নয়নের একটি বড় বাধা। একটি গ্রামের আয়তন কত, সেখান... বিস্তারিত

নন-লাইফ বীমা শিল্প বিকাশে কিছু বাস্তব ভাবনা

নন-লাইফ বীমা শিল্প বিকাশে কিছু বাস্তব ভাবনা

Bank Bima Shilpa

নন-লাইফ বীমা শিল্পের সার্বিক অবস্থা বিবেচনা করলে আমার মনে হয় অর্থাৎ আমার ব্যক্তিগত মতামত, তা হলো ক... বিস্তারিত

গতকাল ছিল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সিইও এর জন্মদিন।

গতকাল ছিল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সিইও এর জন্মদিন।

Bank Bima Shilpa

নিজস্ব সংবাদ: এস এম নুরুজ্জামান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সিইও হিসেবে কর্মরত আছে... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত