কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa    ১০:০৪ পিএম, ২০২৫-০৮-১০    984

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

বিবিএস নিউজ ডেস্ক: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান পদে কে এম আলমগীর এবং ভাইস-চেয়ারম্যান পদে ফিরোজ আলম নির্বাচিত হয়েছেন। গত ৭ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩১তম সভায় তাদেরকে নির্বাচিত করা হয়।

কে এম আলমগীর: সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কে এম আলমগীর একজন উদ্যোক্তা এবং দেশে প্রখ্যাত ব্যবসায়ী। তিনি ১৯৮৩ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। অধ্যবসায় ও মেধা দিয়ে আলমগীর নিজেকে দেশের একজন  প্রতিষ্ঠিত শিল্পপতি ও ব্যবসায়ী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তার প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্লাস্টিক ও পলিমার খাত অন্যতম। তিনি লিরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সম্রাট ইন্ডাস্ট্রিজ, সম্রাট প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, লিরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ লিমিটেড, লিরা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লিরা ডোরস লিমিটেড, বারি প্লাস্টিক লিমিটেড এবং সাজ করপোরেশন নামক সংস্থাগুলির সাথেও যুক্ত আছেন। তিনি সোহাগ পল্লী রিসোর্টেরও মালিক।

আলমগীর অল কমিউনিটি ক্লাব লিমিটেডের এক যুগেরও বেশি সময় ধরে তিনি সভাপতি হিসেবে আছেন। তিনি ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেডের পরিচালক, এফবিসিসিআই এর সদস্য। তিনি বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতির সাবেক সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।

ফিরোজ আলম: সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ফিরোজ আলম দীর্ঘ ২৫ বছর যাবৎ গার্মেন্টস পেশায় আছেন। তিনি তার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে ধারাবাহিকভাবে ব্যবসায়িক ক্ষেত্রে নিজেকে সাফল্যের দিকে পরিচালিত করেছে। ফিরোজ আলম তার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে নিয়ে তুসুকা গ্রুপ প্রতিষ্ঠা করেন, যেখোনে তিনি পরিচালক হিসাবে আছেন। তুসুকা গ্রুপটি ১০০% রফতানিমুখী পোশাক কারখানা। বর্তমানে এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় উৎপাদনকারী পোশাক কারখানার মধ্যে অন্যতম।

ফিরোজ আলম তার যাত্রা কেবল পোশাক শিল্পের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। তিনি বেসরকারী খাতে বিমান সংস্থায় প্রবেশ করে তার উদ্যোক্তা পরিধি আরও বিস্তৃত করেন। ২০১৮ সালে তিনি নভো এয়ার এর সাথে যুক্ত হন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। পরবর্তীকালে তিনি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসিতে পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহন করেন।

ফিরোজ আলম গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর একজন পরিচালক এবং নিকুঞ্জ সোসাইটির সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছেন।

ফিরোজ আলম বিভিন্ন সামাজিক ক্লাব, বিভিন্ন ক্রীড়া ইভেন্ট এবং ফুটবল সমতির সাথেও জড়িত। তাছাড়া, উত্তরা ক্লাব লিমিটেডের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ