পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪০তম এজিএমএ ১০.৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa    ০৩:১০ পিএম, ২০২৫-০৬-৩০    922

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪০তম এজিএমএ ১০.৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ব্যাংক বীমা শিল্প প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী’র সভাপতিতে সোমবার (১০ জুন) সকাল ১১:৩০ সভাটি অনুষ্ঠিত হয়। বিনিয়োগ কারিগণের অংশগ্রহনে ২০২৪ সালের জন্য ১০ .৫০শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

উল্লেখ্য, ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানীর গ্রোস প্রিমিয়াম ৪ কোটি ২২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৭৮ কোটি ৮২ লাখ টাকা হয়েছে যা, ২০২৩ সালে ছিল ৭৪ কোটি ৬০ লাখ টাকা।  কোম্পানীর নীট প্রিমিয়াম আয় ৫ কোটি ৮৩ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৪৯ কোটি ৫১ লাখ টাকা হয়েছে যা, ২০২৩ সালে ছিল ৪৩ কোটি ৬৮ লাখ টাকা। বিনিয়োগ এবং অন্যান্য আয় ৭ কোটি ৪৮ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৩ কোটি ৭৪ লাখ টাকা হয়েছে, ২০২৩ সালে প্রতিষ্ঠানটির এই আয় ছিল ৬ কোটি ২৬ লাখ টাকা। সুদ থেকে আয় ১ কোটি ৩৩ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৯ কোটি ৫৭ লাখ টাকা হয়েছে, ২০২৩ সালে ছিল ৮ কোটি ২৪ লাখ টাকা। মোট আয় ১৯ কোটি ৩৩ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৫৮ কোটি ৫৯ লাখ টাকা হয়েছে যা ২০২৩ সালে ছিল ১৩৯ কোটি ২৪ লাখ টাকা। কর পরবর্তী মুনাফা ১ কোটি ২১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৩ কোটি ১১ লাখ টাকা হয়েছে, যা ২০২৩ সালে ছিল ১১ কোটি ৯০ লাখ টাকা। অপ্রত্যাশিত ক্ষতির সঞ্চিতি ৪ কোটি ৯৫ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৬৮ কোটি ৩৭ লাখ টাকা হয়েছে, যা ২০২৩ সালে ছিল ৬৩ কোটি বিয়াল্লিশ লাখ টাকা। জেনারেল রিজার্ভ ২ কোটি ৭৫ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৫ কোটি ৫৫ লাখ টাকা হয়েছে, যা ২০২৩ সালে ছিল ২ কোটি ৮০ লাখ টাকা। এফডিআর ২ কোটি ১৮ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৪১ কোটি ৭০ লাখ টাকা হয়েছে, যা ২০২৩ সালে ছিল ১৩৯ কোটি ৫১ লাখ টাকা। মোট সম্পদ ১৪ কোটি ১৮ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২৯৯ কোটি ৬৫ লাখ টাকা হয়েছে, যা ২০২৩ সালে ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ টাকা।

ভার্চুয়াল সভায় আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যবৃন্দ, অ্যাডভাইজার এম. এইচ খালেদ,  মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. আজিজুল হোসেনসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত সভায় বিনিয়োগ কারিগণ পিপলস্ ইন্স্যুরেন্সে’র ২০২৪ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম আজিজুল হোসেন।

এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান শেয়ার মালিকদের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব এস কে মোঃ সরফরাজ হোসেন এফসিএস। ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ অর্থনৈতিক প্রতিকুল পরিবেশের মধ্যেও ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির স্বচ্ছ, সুন্দর, সেরা তথ্যবহুল আর্থিক প্রতিবেদন শেয়ারহোল্ডারদের উপহার দেওয়া, জাতীয় ও আন্তর্জাতিক পুরুষ্কার প্রাপ্ত হওয়াসহ কোম্পানীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ