বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০১:৪৪ এএম
১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিঃ এর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২৫জুন) সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এইচ. টি. এম. কাদের নেওয়াজ।
সভায় শেয়ার হোল্ডারের ভার্চুয়াল প্লাটফর্মে অংশগ্রহনে ২০২৪ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বোচ্চ ভোটে অনুমোদিত হয়। সভায় আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল মতিন সরকার।
উক্ত সভায় বিনিয়োগকারীগন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে’র ২০২৪ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন প্রশ্ন ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করেন। সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানী সচিব মোহাম্মদ কাওছার মুন্সি।
উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২০২৪ সমাপনী বছর পর্যন্ত মোট সম্পদ হয়েছে ১৬০ কোটি ৮৩ লাখ টাকা, গ্রোস প্রিমিয়াম ৪৮ কোটি ৬৬ লাখ টাকা, নিট প্রিমিয়াম ৩২ কোটি ৩৭ লাখ টাকা, বিনিয়োগ থেকে আয় হয়েছে ১০ কোটি ৭৬ লাখ টাকা, কর পূর্ববর্তী মোট মুনাফা ১৪ কোটি ৬৭ লাখ টাকা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও উক্ত সময় পর্যন্ত প্রতিষ্ঠানটির জেনারেল রিজার্ভ বৃদ্ধি, এফডিআর বৃদ্ধি, ইপিএস বৃদ্ধি, অপ্রত্যাশিত ক্ষতির সঞ্চিতি বৃদ্ধি পেয়েছে। কোম্পানীর অনুমোদিত মুলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৪৩ কোটি ২৯ লাখ টাকা। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১৯৯৯ ইং সালে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে বাংলাদেশে নন লাইফ বীমা সেক্টরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নিয়মের আওতায় থেকে প্রধান কার্যালয়সহ ৩২টি শাখার মাধ্যমে বীমা ব্যবসা পরিচালনা করে আসছে।
সভায় শেয়ারহোল্ডারের সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে কোম্পানীর ২০২৪ সালের এজেন্ডাগুলো অনুমোদিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ নানান প্রতিকূলতার মধ্যেও কোম্পানীর ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোহাম্মদ কাওছার মুন্সি ।
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা কোম্পানী পপুলার লাইফ ইনস্যুরেন্স ল... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক : প্রগতি লাইফ ইন্সু ̈রেন্স পিএলসি. এর ২৫তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক : চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ১২তম বার্ষিক সাধারণ সভা গতকাল ২৫ আগস্ট ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: নন লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্সুরেন্স পিএলসি'র ২৬ তম বার্ষিক সাধারন সভা (এজি... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক // পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী প্রাইম ইন্সুরেন্স কোম্পানী লি... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত
মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত