বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী মেঘনা ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল ও হাইব্রিড প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুশফিক রহমান এর সভাপত্বিত্বে বুধবার (১৮ জুন) সকাল ১১.০০ ঘটিকায় গুলশান সুটিং ক্লাব, গুলশান এভিনিঊ, ঢাকায় অনুষ্ঠিত হয়।
সভায় শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৪ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন, কোম্পানীর নামের সাথে পিএলসি সংযুক্তিকরন, পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সংখ্যাগরিষ্ট ভোটে
অনুমোদিত হয়। সভায় আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এম.এ জাহের চৌধুরী। উক্ত সভায় বিনিয়োগকারীগন মেঘনা ইন্স্যুরেন্সে’র ২০২৪ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন প্রশ্ন ভার্চুয়াল মাধ্যমে উপস্থাপন করেন।
শেয়ারহোল্ডারের সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে কোম্পানীর ২০২৪ সালের জন্য ৭টি এজেন্ডা অনুমোদিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ বৃদ্ধি করার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব সাইফুল কবির এসিএস।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত