শরীয়াহ্ কাউন্সিলের পক্ষ থেকে ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

Bank Bima Shilpa    ০৭:৪২ পিএম, ২০২৫-০৩-১৩    268

শরীয়াহ্ কাউন্সিলের পক্ষ থেকে ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সিইও মোঃ কাজিম উদ্দিনকে তাকাফুল বীমার শরীয়াহ্ কাউন্সিলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সাফা গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড ও  সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করায় শরীয়াহ কাউন্সিলের পক্ষ থেকে চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লাহ এ শুভেচ্ছা জানান। ২৯ ডিসেম্বর কোম্পানীর বোর্ড রুমে অনুষ্ঠিত ইসলামী তাকাফুল বীমার ৪৯তম শরীয়াহ কাউন্সিল সভায় এ শুভেচ্ছা জানানো হয়।  
শরীয়াহ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম, শরীয়াহ বোর্ড সদস্য ড. এম শমশের আলী, সদস্য ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহ, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান, আইটি প্রধান এসভিপি এ এমএম ময়েজ উদ্দিন, শরীয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, মুরাকিব মোঃ জামাল হোসেন অংশ নেন। সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়  এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন।
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন আমরা ইসলামী বিধান মেনে তাকাফুল বীমা ব্যবসা পরিচালনা করছি বলেই ন্যাশনাল লাইফের ইসলামী বীমার প্রতি মানুষ আগ্রহী। তিনি আরো বলেন ন্যাশনাল লাইফ মানুষের জমাকৃত অর্থ যথাযথভাবে সংরক্ষণ করে। যার প্রেক্ষিতে আমরা মেয়াদউত্তীর্ণ দিনেই এক ঘন্টায় গ্রাহকের দাবী পরিশোধ করতে পারি। সভায় চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাসান মুরাদের মেয়াদ উত্তীর্ণ তাকাফুল পলিসির ১ কোটি ৩লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
সভা শেষে সাফা গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড ও  সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করায় শরীয়াহ কাউন্সিলের পক্ষ থেকে চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লাহ কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।  

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ